বিষয়বস্তুতে চলুন

উয়েফা কাপ উইনার্স কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উয়েফা কাপ উইনার্স কাপ
উয়েফা কাপ উইনার্স কাপের লোগো
আয়োজকUEFA
প্রতিষ্ঠিত১৯৬০; ৬৫ বছর আগে (১৯৯৪ সালে পুনঃনামকরণ)
বিলুপ্ত১৯৯৯
অঞ্চলইউরোপ ইউরোপ
দলের সংখ্যা৩২ (প্রথম রাউন্ড)
সম্পর্কিত
প্রতিযোগিতা
ইউরোপীয় কাপ (১ম স্তর)
উয়েফা কাপ (৩য় স্তর; একত্রিত)
সর্বশেষ চ্যাম্পিয়নইতালি লাৎজিয়ো
(১ম শিরোপা)
সবচেয়ে সফল দলস্পেন বার্সেলোনা
(৪র্থ শিরোপা)
Winners
UEFA Cup Winners' Cup
SeasonWinning club
১৯৬০–৬১ ইতালি ফিওরেন্তিনা
১৯৬১–৬২ স্পেন আতলেতিকো মাদ্রিদ
১৯৬২–৬৩ ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার
১৯৬৩–৬৪ পর্তুগাল স্পোর্টিং লিসবন
১৯৬৪–৬৫ ইংল্যান্ড ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
১৯৬৫–৬৬ পশ্চিম জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
1966–67 পশ্চিম জার্মানি Bayern Munich
1967–68 ইতালি AC Milan
1968–69 চেকোস্লোভাকিয়া Slovan Bratislava
1969–70 ইংল্যান্ড Manchester City
1970–71 ইংল্যান্ড Chelsea
1971–72 স্কটল্যান্ড Rangers
1972–73 ইতালি AC Milan (2)
1973–74 পূর্ব জার্মানি 1. FC Magdeburg
1974–75 সোভিয়েত ইউনিয়ন Dynamo Kyiv
1975–76 বেলজিয়াম Anderlecht
1976–77 পশ্চিম জার্মানি Hamburger SV
1977–78 বেলজিয়াম Anderlecht (2)
1978–79 স্পেন Barcelona
1979–80 স্পেন Valencia
1980–81 সোভিয়েত ইউনিয়ন Dinamo Tbilisi
1981–82 স্পেন Barcelona (2)
1982–83 স্কটল্যান্ড Aberdeen
1983–84 ইতালি Juventus
1984–85 ইংল্যান্ড Everton
1985–86 সোভিয়েত ইউনিয়ন Dynamo Kyiv (2)
1986–87 নেদারল্যান্ডস Ajax
1987–88 বেলজিয়াম Mechelen
1988–89 স্পেন Barcelona (3)
1989–90 ইতালি Sampdoria
1990–91 ইংল্যান্ড Manchester United
1991–92 জার্মানি Werder Bremen
1992–93 ইতালি Parma
1993–94 ইংল্যান্ড Arsenal
1994–95 স্পেন Zaragoza
1995–96 ফ্রান্স Paris Saint-Germain
1996–97 স্পেন Barcelona (4)
1997–98 ইংল্যান্ড Chelsea (2)
1998–99 ইতালি Lazio

উয়েফা কাপ উইনার্স কাপ (ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ বা সি২ নামেও পরিচিত) একটি পেশাদার দলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। এতে সর্বসাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ইউরোপের বিভিন্ন ঘরোয়া কাপ বিজয়ীরা অংশগ্রহণ করে। এটি উয়েফা আয়োজিত অনেক আন্ত-ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার একটি। এই প্রতিযোগিতা প্রথম শুরু হয় ১৯৬০-৬১ মৌসুমে এবং শেষ হয় ১৯৯৮-৯৯ মৌসুমে।[] প্রতিযোগিতাটিকে এরপর বাদ দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগকে আরও বড় পরিসরে আনা হয়। বর্তমানে বিভিন্ন ঘরোয়া কাপ বিজয়ীরা উয়েফা কাপে অংশগ্রহণের সুযোগ পায়।

যখন এই প্রতিযোগিতার অস্তিত্ত্ব ছিল, তখন এটি ইউরোপের তিনটি প্রধান পেশাদার ক্লাবের প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত ছিল। বাকী দুটি প্রতিযোগিতার মধ্যে এটির আগে ছিল ইউরোপীয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং পিছনে ছিল উয়েফা কাপ। অবশ্য অনেক ধারাভাষ্যকার মনে করতেন তিনটি প্রতিযোগিতার মধ্যে কাপ উইনার্স কাপ জেতা সবচেয়ে সহজ।

১৯৭২ সাল থেকে এই প্রতিযোগিতার বিজয়ী দল ইউরোপীয়ান কাপের (পরবর্তীকালে উয়েফা চ্যাম্পিয়নস লীগ) বিজয়ী দলের সাথে ইউরোপীয়ান সুপার কাপ প্রতিযোগিতায় খেলত। ১৯৯০ দশকের শেষের দিকে চ্যাম্পিয়নস লীগের কলেবর বাড়িয়ে কাপ উইনার্স কাপলে বন্ধ করে দেয়া হয়। উইরোপীয়ান সুপার কাপে কাপ উইনার্স কাপ বিজয়ীর স্থানটি দখল করে উয়েফা কাপ বিজয়ী দল।

শুরু থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এটি 'ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ' নামে পরিচিত ছিল। ১৯৯৪-৯৫ মৌসুম থেকে নাম পরিবর্তন করে 'উয়েফা কাপ উইনার্স কাপ' রাখা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "UEFA Cup Winners' Cup - winners and history"www.footballhistory.org। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]