বিষয়বস্তুতে চলুন

উগ্রসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উগ্রসেন
মথুরার রাজা
যদুদের রাজা[]
গ্রন্থসমূহমহাভারত
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
  • আহুকা (পিতা)
সন্তানকংস
রাজবংশযদুবংশ
মথুরায় রাজা উগ্রসেনের রাজসভায় বলরামকৃষ্ণের অভ্যর্থনা।

উগ্রসেন (সংস্কৃত: उग्रसेन) হল হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে উল্লিখিত একটি পৌরাণিক চরিত্র । তিনি যদুবংশ বংশের শক্তিশালী নির্ভীক গোপাল অভিরা উপজাতি দ্বারা প্রতিষ্ঠিত মথুরার রাজা ছিলেন, যা যাদব বংশের বৃষ্ণি গোত্র কর্তৃক প্রতিষ্ঠিত একটি রাজ্য।[] তাঁর পুত্র কংস ছিলেন কৃষ্ণের মাতা দেবকীর ভাই। কংস রাজা উগ্রসেনকে ক্ষমতাচ্যুত করেন এবং কংসের বোন দেবকী এবং তার স্বামী বসুদেব সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কৃষ্ণ তার দুষ্ট মামাকে পরাজিত করার পর আবারও মথুরার শাসক হিসেবে উগ্রসেনকে পুনঃপ্রতিষ্ঠিত করেন।[][]

পুরাণ

[সম্পাদনা]

উগ্রসেনকে দ্বারকার রাজা এবং কৃষ্ণের মাতামহ বলে মনে করা হয়।[]

পুরাণ অনুসারে, মথুরায় কৃষ্ণ ও বলরামের বীরত্ব দেখে কংস আতঙ্কিত হয়ে পড়েন। তিনি লক্ষ করেন, কৃষ্ণ ও বলরামকে হত্যার জন্য যে বুুনো হাতিকে কংস লেলিয়ে দিয়েছিলেন, তাকে তারা হত্যা করেছে। তিনি তার পিতা উগ্রসেনকে হাত-পা বেঁধে কালিন্দী নদীতে নিক্ষেপ করার আদেশ দেন। তার ভাগ্নেরা তাকে হত্যা করতে প্ররোচিত হবার জন্য অনেক কারণের মধ্যে এটিও অন্যতম ছিল।[]

মথুরা নগরীতে মর্যাদাপূর্ণ অভ্যর্থনা ও সংবর্ধনাকালে কৃষ্ণ উগ্রসেনকে সম্মানের সাথে আপ্যায়ন করেছিলেন:[]

হে রাজন, আপনার অভিপ্রায় অবগত হয়ে আমি বলছি যে আপনিই মথুরার রাজা। এর অন্যথা করবেন না। হে রাজন, ভূমি ও উপহারের মধ্যে আপনার যে ন্যায্য অংশ, তা আমি আপনাকে অর্পণ করব। অন্যান্য রাজাদের ক্ষেত্রে আমি যেমনটি করেছি, আপনার অংশটিও আমি পূর্বেই সংরক্ষিত রেখেছিলাম—কোনো অলঙ্কার বা পরিচ্ছদ ছাড়াই এক লক্ষ ভাগের এক ভাগ। হে রাজন, স্বর্ণ, ছত্র, চামর, পতাকা ও দিব্য অলঙ্কারে সুসজ্জিত আপনার শ্বেত রথে আরোহণ করুন। এবং সূর্যসম দীপ্তিময় মুকুট পরিধান করে আপনার পুত্র ও পৌত্রদের সাথে সানন্দে মথুরা নগরী শাসন করুন, শত্রুদের পরাজিত করুন এবং ভোজ বংশের প্রবৃদ্ধি ঘটান। দেবরাজ, সেই বজ্রধারী, অনন্ত ও শৌরির জন্য দিব্য অলঙ্কার ও পরিচ্ছদ প্রেরণ করেছেন। সেই অভিষেক অনুষ্ঠানে মথুরার নাগরিকদের জন্য সংরক্ষিত স্বর্ণমুদ্রার সহস্র কলস থেকে দেবরাজ আদেশ দিয়েছেন যেন স্তুতিপাঠক ও চারণকবিদের প্রত্যেককে এক হাজার, প্রত্যেক বৃদ্ধ, গণিকা ও অন্যান্য ব্যক্তিকে একশত এবং রাজা উগ্রসেনের সাথে বসবাসকারী বিকদ্রুসহ অন্যান্য যাদবদের প্রত্যেককে দশ হাজার করে মুদ্রা প্রদান করা হয়।

হরিবংশ পুরাণ, অধ্যায় ৫৬

কৃষ্ণের পুত্র এবং উগ্রসেনের প্রপৌত্র সাম্ব এক গর্ভবতী নারীর ছদ্মবেশ নিয়ে বেশ একদল ঋষিকে অপমান করেছিলেন এবং ঋষিদেরকে শিশুর লিঙ্গ নির্ণয় করতে বলেছিলেন। ঋষিরা তাকে একটি লৌহ মুষল প্রসবের অভিশাপ দিয়েছিলেন, যা তার সমগ্র বংশের বিনাশের কারণ হবে। যাদবরা উগ্রসেনকে এই খবর জানায়, এবং তিনি মুষলটিকে গুড়ো করে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। তিনি তার রাজ্যে মদও নিষিদ্ধ করেছিলেন। এই ঘটনার কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করেন এবং স্বর্গ লাভ করেন। তারপর তিনি, ভূরিশ্রবা, শল্য, উত্তর এবং তার ভাই শঙ্খ, বসুদেব, ভূরি, কংসের সাথে স্বর্গে দেবতাদের সঙ্গে মিলিত হন।[]

ব্যক্তিত্ব

[সম্পাদনা]

তার পুত্র কংসের বিপরীতে, উগ্রসেনকে একজন বিবেকবান এবং সক্ষম শাসক এবং বিষ্ণুর একজন মহান ভক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ মতে, মথুরা নগরী “উগ্রসেন কর্তৃক সুশাসিত ছিল এবং সেখানে নারী-পুরুষ উভয়ের এক সুখী জনপদ ছিল”।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ugrasena, Ugrasenā, Ugra-sena: 18 definitions"। ২৯ জুন ২০১২।
  2. Geraets, Wil (১৮ মে ২০১১)। The Wisdom Teachings of Harish Johari on the Mahabharata (ইংরেজি ভাষায়)। Simon and Schuster। আইএসবিএন ৯৭৮-১-৫৯৪৭৭-৯৩২-৯
  3. www.wisdomlib.org (২৮ জানুয়ারি ২০১৯)। "Story of Ugrasena"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২
  4. Geraets, Wil (১৮ মে ২০১১)। The Wisdom Teachings of Harish Johari on the Mahabharata (ইংরেজি ভাষায়)। Simon and Schuster। আইএসবিএন ৯৭৮-১-৫৯৪৭৭-৯৩২-৯
  5. Natubhai Shah 2004, পৃ. 24।
  6. www.wisdomlib.org (২৮ জানুয়ারি ২০১৯)। "Story of Kaṃsa"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২
  7. www.wisdomlib.org (১৪ নভেম্বর ২০২০)। "Ugrasena Receives Krishna [Chapter 56]"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২
  8. Encyclopaedic Dictionary of Puranas। Sarup & Sons। ২০০১। পৃ. ১৩১৫। আইএসবিএন ৯৭৮৮১৭৬২৫২২৬৩। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫
  9. www.wisdomlib.org (৩০ আগস্ট ২০১৪)। "Ugrasena's coronation [Chapter XXI]"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২

সূত্র

[সম্পাদনা]