বিষয়বস্তুতে চলুন

উইন্ডোজ সার্ভার ২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইন্ডোজ সার্ভার ২০১৯
উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ
ডেভলপারমাইক্রোসফট
ওএস পরিবারমাইক্রোসফট উইন্ডোজ
সর্বশেষ প্রাকদর্শন১০.০.১৭৬২৩.১০০২ / ২০ মার্চ ২০১৮; ৮ বছর আগে (2018-03-20)[]
প্ল্যাটফর্মx৮৬-৬৪
কার্নেলের ধরনহাইব্রিড (উইন্ডোজ এনটি কার্নেল)
ব্যবহারকারী ইন্টারফেসউইন্ডোজ শেল (গ্রাফিকাল ইউজার ইন্টারফেস)
মাইক্রোসফট পাওয়ারশেল
পূর্বসূরীউইন্ডোজ সার্ভার ২০১৬ (২০১৬)
ওয়েবসাইটmicrosoft.com/windowsserver

উইন্ডোজ সার্ভার ২০১৯ (ইংরেজি: Windows Server 2019) হলো মাইক্রোসফট কর্তৃক উৎপাদিত এবং উইন্ডোজ সার্ভার ব্র্যান্ড নামে প্রকাশিত উইন্ডোজ সার্ভার ব্র্যান্ড নামের সার্ভার অপারেটিং সিস্টেমের দ্বাদশ প্রধান সংস্করণ। এটি উইন্ডোজ সার্ভার ২০১৬-এর পর উইন্ডোজ ১০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি সার্ভার অপারেটিং সিস্টেমের দ্বিতীয় সংস্করণ। প্রথম উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ রিলিজের জন্য ২০১৮ সালের ২০ মার্চ এটি ঘোষণা করা হয়েছিল এবং ২০১৮ সালের ২ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পায়, যা উইন্ডোজ ১০ সংস্করণ ১৮০৯-এর মুক্তির তারিখের সাথে মিলে যায়। ২০২১ সালের ১৮ আগস্ট এর পরবর্তী সংস্করণ উইন্ডোজ সার্ভার ২০২২ মুক্তি পায়।[]

উইন্ডোজ সার্ভার ২০১৯-এর জন্য মূলধারার সহায়তা ২০২৪ সালের ৯ জানুয়ারি শেষ হয়েছে এবং বর্ধিত সহায়তা ২০২৯ সালের ৯ জানুয়ারি শেষ হবে।

উন্নয়ন ও মুক্তি

[সম্পাদনা]

উইন্ডোজ সার্ভার ২০১৯-এর ঘোষণা ২০১৮ সালের ২০ মার্চ দেওয়া হয় এবং একই দিনে প্রথম উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ সংস্করণটি প্রকাশ করা হয়।[] একই বছরের ২ অক্টোবর এটি সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।[]

২০১৮ সালের ৬ অক্টোবর, উইন্ডোজ ১০ সংস্করণ ১৮০৯ (বিল্ড ১৭৭৬৩[])-এর বিতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়, কারণ ইন-প্লেস আপগ্রেডের সময় ব্যবহারকারীর ডেটা মুছে যাওয়ার একটি সমস্যা মাইত্রোসফট খতিয়ে দেখছিল।[] এটি সেইসব সিস্টেমকে প্রভাবিত করেছিল যেখানে ব্যবহারকারীর প্রোফাইল ফোল্ডার (যেমন ডকুমেন্টস, মিউজিক বা পিকচার্স) অন্য কোনো স্থানে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু ডেটা আসল স্থানেই রয়ে গিয়েছিল।[] যেহেতু উইন্ডোজ সার্ভার ২০১৯ মূলত উইন্ডোজ সংস্করণ ১৮০৯ কোডবেসের ওপর ভিত্তি করে তৈরি, তাই এটিও সেই সময়ে বিতরণ থেকে সরিয়ে নেওয়া হয়,[] তবে ২০১৮ সালের ১৩ নভেম্বর এটি পুনরায় রিলিজ করা হয়।[] নতুন রিলিজের তারিখের সাথে সামঞ্জস্য রেখে উইন্ডোজ সার্ভার ২০১৯-এর সফটওয়্যার প্রোডাক্ট লাইফ সাইকেল পুনরায় নির্ধারণ করা হয়।[]

সংস্করণ

[সম্পাদনা]

উইন্ডোজ সার্ভার ২০১৯ নিম্নলিখিত সংস্করণগুলো নিয়ে গঠিত:[১০]

  • উইন্ডোজ সার্ভার ২০১৯ এসেনশিয়ালস - ২৫ জন পর্যন্ত কর্মচারী বিশিষ্ট কোম্পানির জন্য তৈরি এবং এর মেমোরি সীমাবদ্ধ।
  • উইন্ডোজ সার্ভার ২০১৯ স্ট্যান্ডার্ড - ২৫ জনের বেশি কর্মচারী বা সার্ভারের ভূমিকা আলাদা করার জন্য ১টির বেশি সার্ভার রয়েছে এমন কোম্পানির জন্য তৈরি।
  • উইন্ডোজ সার্ভার ২০১৯ ডেটাসেন্টার - মূলত একটি ফিজিক্যাল হোস্টে একাধিক ভার্চুয়াল মেশিন স্থাপনের জন্য ব্যবহৃত হয়।

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

উইন্ডোজ সার্ভার ২০১৯-এ নিম্নলিখিত নতুন বৈশিষ্ট্যগুলো রয়েছে:[১১][১২][১৩]

  • কনটেইনার সেবা:
    • কুবারনেটস-এর জন্য সহায়তা (স্থিতিশীল; সংস্করণ ১.১৪)
    • টাইগেরা ক্যালিকোর জন্য সহায়তা (কনটেইনার, ভার্চুয়াল মেশিন এবং নেটিভ হোস্ট-ভিত্তিক ওয়ার্কলোডের জন্য একটি ওপেন-সোর্স নেটওয়ার্কিং ও সিকিউরিটি সমাধান)[১৪]
    • উইন্ডোজে লিনাক্স কনটেইনারের সুবিধা
  • স্টোরেজ বা তথ্যসংরক্ষণ:
    • স্টোরেজ স্পেস ডিরেক্ট
    • স্টোরেজ মাইগ্রেশন সার্ভিস
    • স্টোরেজ রেপ্লিকা
    • সিস্টেম ইনসাইটস
  • নিরাপত্তা:
  • প্রশাসন বা ম্যানেজমেন্ট:

ওয়েব ব্রাউজার

[সম্পাদনা]

মুক্তির সময় মাইক্রোসফট এজ উইন্ডোজ সার্ভার ২০১৯-কে সমর্থন করত না। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ১১-কে একটি ব্রাউজার হিসেবে নয়, বরং একটি "সামঞ্জস্যতা স্তর" (compatibility layer) হিসেবে বিবেচনা করে। ২০২০ সালের জানুয়ারিতে এজ ব্রাউজারে এর সহায়তা যোগ করা হয়, তবে উইন্ডোজ সার্ভার ২০১৯-এ এটি ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল থাকে না। মাইক্রোসফট সার্ভার এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের এজ ইনস্টল করতে উৎসাহিত করে।[১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Microsoft announces Windows Server 2019, and the first preview is available"Neowin.net
  2. "Windows Server 2022 - Microsoft Lifecycle"Microsoft Support। Microsoft। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১
  3. "Introducing Windows Server 2019 – now available in preview"Windows Server Blog। ২০ মার্চ ২০১৮। ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৮
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "auto" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. "What's New in Windows 10, build 17763 - UWP apps"docs.microsoft.com। ১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮
  6. "Microsoft yanks buggy Win10 1809 upgrade, leaving zapped files in its wake"ComputerWorld (ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৮
  7. "Updated version of Windows 10 October 2018 Update released to Windows Insiders"Microsoft (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৮
  8. 1 2 "Windows 10 Update History"। ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮
  9. "Resuming the rollout of the Windows 10 October 2018 Update"Windows Experience Blog। ১৩ নভেম্বর ২০১৮। ২৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮
  10. "Windows Server 2019 Essentials vs. Standard vs. Datacenter"Softtrader (ইংরেজি ভাষায়)। ১১ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২
  11. "What's new in the Windows Server Insider Preview Builds - Windows Insider Program"docs.microsoft.com। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮
  12. Morimoto, Rand (২২ মার্চ ২০১৮)। "Top 6 features in Windows Server 2019"Network World। ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  13. Foley, Mary Jo। "New Windows Server 2019 test build adds more clustering features"ZDNet। ২৯ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮
  14. "Calico Open Source"Tigera (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩
  15. frankroj (২৮ ফেব্রুয়ারি ২০২৩)। "SetupDiag - Windows Deployment"learn.microsoft.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩
  16. Blog, Windows Developer (১১ ডিসেম্বর ২০১৮)। "Windows Server 2019 Includes OpenSSH"Windows Developer Blog (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২১
  17. "Download Microsoft Edge for Business - Microsoft"Microsoft Edge for Business। Microsoft। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০