ইলারিও লোপেস
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ইলারিও লোপেস গার্সিয়া | ||
| জন্ম | ১৮ নভেম্বর ১৯০৭ | ||
| জন্ম স্থান | গুয়াদালাহারা, মেক্সিকো | ||
| মৃত্যু | ১৭ জুন ১৯৬৫ (বয়স ৫৭) | ||
| মৃত্যুর স্থান | মেক্সিকো সিটি, মেক্সিকো | ||
| উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ১৯১৯–১৯২৭ | নাসিওনাল | ||
| ১৯২৭–১৯৩০ | মার্তে | ||
| ১৯৩০–১৯৩৯ | নেকাসা | ||
| জাতীয় দল | |||
| ১৯৩০–১৯৩৫ | মেক্সিকো | ৮ | (৯) |
| * কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে | |||
ইলারিও লোপেস গার্সিয়া (স্পেনীয়: Hilario López; ১৮ নভেম্বর ১৯০৭ – ১৭ জুন ১৯৬৫; এছাড়াও ইলারিও লোপেস নামে সুপরিচিত) একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন।[১] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় নাসিওনাল এবং মেক্সিকোর হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[২]
১৯১৯–২০ মৌসুমে, মেক্সিকীয় ফুটবল ক্লাব নাসিওনালের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন; নাসিওনালের হয়ে ৮ মৌসুম অতিবাহিত করার পর ১৯২৭–২৮ মৌসুমে তিনি মার্তে যোগদান করেছিলেন। সর্বশেষ, ১৯৩০–৩১ মৌসুমে, তিনি নেকাসায় যোগদান করেছিলেন, যেখানে তিনি ৯ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছিলেন।
১৯৩০ সালে, লোপেস মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি ৮ ম্যাচে ৯টি গোল করছিলেন। তিনি মেক্সিকোর হয়ে ১৯৩০ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ইলারিও লোপেস গার্সিয়া ১৯০৭ সালের ১৮ই নভেম্বর তারিখে, মেক্সিকোর গুয়াদালাহারায় জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৬৫ সালের ১৭ই জুন তারিখে ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| মেক্সিকো | ১৯৩০ | ৩ | ০ |
| ১৯৩৫ | ৫ | ৯ | |
| সর্বমোট | ৮ | ৯ | |
অর্জন
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hilario López"। worldfootball.net। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Hilario López"। ট্রান্সফারমার্কেট।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইলারিও লোপেস – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- সকারওয়েতে ইলারিও লোপেস (ইংরেজি)