ইরু মালারগাল
| ইরু মালারগাল | |
|---|---|
| পরিচালক | এ সি তিরুলোকচন্দ |
| প্রযোজক | তম্বু |
| চিত্রনাট্যকার | আরুর দাস |
| কাহিনিকার | এ. সি. তিরুলোকচন্দ্র |
| শ্রেষ্ঠাংশে | শিবাজি গণেশন পদ্মিনী কে. আর. বিজয়া |
| সুরকার | মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন |
| চিত্রগ্রাহক | তম্বু |
| সম্পাদক | বি. কন্দস্বামী |
| প্রযোজনা কোম্পানি | মানিজেহ সিনে প্রোডাকশন্স |
| মুক্তি | ১ নভেম্বর ১৯৬৭ |
| দেশ | ভারত |
| ভাষা | তামিল |
ইরু মালারগাল (তামিল: இரு மலர்கள், অনুবাদ 'দুটি ফুল') হচ্ছে ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। এ সি তিরুলোকচন্দের রচনা এবং পরিচালনায় চলচ্চিত্রটির প্রযোজক ছিলেন তম্বু। মুখ্য ভূমিকায় ছিলেন শিবাজি গণেশন, কে. আর. বিজয়া এবং পদ্মিনী, এছাড়াও ছিলেন নাগেশ এবং মনোরমা। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন; অভিনেত্রী কে. আর. বিজয়া এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
অভিনয়ে
[সম্পাদনা]- শিবাজি গণেশন - সুন্দর
- পদ্মিনী - উমা
- কে. আর. বিজয়া - শান্তি
- নাগেশ - সুন্দরবতনাম
- মনোরমা - পুংগোদাই
প্রযোজনা
[সম্পাদনা]চলচ্চিত্রটির গল্প লিখেছিলেন এ সি তিরুলোকচন্দ, তিনি নিজেই পরিচালনা করেছিলেন, আর প্রযোজক ছিলেন তম্বু। তম্বু মাজিনেহ সিনে প্রোডাকশন্স নামক প্রযোজনা প্রতিষ্ঠান দ্বারা চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন।[১] সংলাপ লিখেছিলেন আরুর দাস, চিত্রগ্রাহক ছিলেন প্রযোজক তম্বু এবং সম্পাদনা করেছিলেন বি. কন্দস্বামী। চলচ্চিত্রটিতে কলা-কুশলীদের নাম এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য মানুষের নাম দেখানোর সময় তিরুলোকচন্দ্রের নাম তামিল ভাষায় 'তিরুলোগচন্দ্র' বানানে দেখানো হয়েছিলো।[২]
মুক্তি
[সম্পাদনা]১৯৬৭ সালের নভেম্বর মাসের ১ তারিখ দিওয়ালি উৎসবের দিন চলচ্চিত্রটি মুক্তি পায়,[৩][৪] একই দিনেই শিবাজি গণেশন এবং কে. আর. বিজয়া অভিনীত ঊটি ভারাই উরাভু চলচ্চিত্রটি মুক্তি পায়। উটি ভারাই উরাভুর চেয়ে এই চলচ্চিত্রটি (ইরু মালারগাল) বেশি দর্শকপ্রিয়তা পেয়েছিলো।[৫] শিবাজি গণেশন, কে. আর. বিজয়া এবং পদ্মিনী এই তিনজনেরই অভিনয় ভালো ছিলো।
সঙ্গীত
[সম্পাদনা]বালির গীতিতে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন।
| গান তালিকা | |||
|---|---|---|---|
| নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
| ১. | "কাড়াভুল তান্দা" | এল আর ঈশ্বরী, পি সুশীলা | |
| ২. | "মহারাজা ওরু মহারাণী" | সদন, শোভা চন্দ্রশেখর, টি. এম. সুন্দররাজন | |
| ৩. | "মণিকা ভেন্ডুগিরেন" | টি. এম. সুন্দররাজন, পি সুশীলা | |
| ৪. | "মাধবী পোন মায়িলাল" | টি. এম. সুন্দররাজন | |
| ৫. | "ভেল্লি মণি" | পি. সুশীলা | |
| ৬. | "অনামিতা কাইগুলুকু" | পি. সুশীলা | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Film News Anandan (২০০৪)। Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (Tamil ভাষায়)। Chennai: Sivagami Publishers। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Rangarajan, Malathi (১৮ জুন ২০১৬)। "A director who stood tall"। The Hindu। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ Jeshi, K. (১ নভেম্বর ২০১৩)। "Released on Deepavali"। The Hindu। ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ நரசிம்மன், டி.ஏ. (২৬ অক্টোবর ২০১৮)। "சி(ரி)த்ராலயா 39: ஊட்டி வரை லூட்டி"। Hindu Tamil Thisai। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ Ganesan, Sivaji; Narayanaswamy, T. S. (২০০৭) [2002]। Autobiography of an Actor: Sivaji Ganesan, October 1928-July 2001। Sivaji Prabhu Charities Trust। পৃ. ২৪২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইরু মালারগাল (ইংরেজি)