ইরফান হাবিব
ইরফান হাবিব | |
|---|---|
ইরফান হাবিব – আলীগড় এর বাসিন্দা | |
| জন্ম | ১২ আগস্ট ১৯৩১ 67th |
| নাগরিকত্ব | ভারতীয |
| মাতৃশিক্ষায়তন | |
| পুরস্কার | |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | ইতিহাস |
| ডক্টরেট উপদেষ্টা | C.C. Davies |
ইরফান হাবিব (জন্ম ১২ আগস্ট ১৯৩১) হলেন প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের একজন ভারতীয় ইতিহাসবিদ। তিনি মার্কসবাদী ইতিহাসচর্চার পদ্ধতি অনুসরণ করে অর্থনৈতিক ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি হিন্দুত্ববাদ–এর কঠোর বিরোধিতার জন্য সুপরিচিত। তিনি অনেক বই লিখেছেন, বিশেষ করে Agrarian System of Mughal India, 1556–1707, Atlas of the Mughal Empire: Political and Economic Maps with Detailed Notes, এবং Atlas of Ancient Indian History (ফাইজ হাবিবের সঙ্গে) উল্লেখযোগ্য। এছাড়াও তিনি জেনারেল সম্পাদক হিসেবে ছিলেন—A People's History of India এর,যার খণ্ডগুলি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
শৈশব ও ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]হাবিব ভারতের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মোহাম্মদ হাবিব এবং সোহায়লা হাবিব –এর সন্তান। তাঁর পিতামহ ছিলেন মোহাম্মদ নাসিম, একজন বিত্তশালী ব্যারিস্টার এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস–এর সদস্য।তার মায়ের দাদা ছিলেন আব্বাস তৈয়বজি, যিনি এক সময় বারোদা রাজ্য–এর হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন এবং মহাত্মা গান্ধীর একজন প্রখ্যাত অনুসারী। হাবিবের স্ত্রী সায়েরা হাবিব ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়–এ অর্থনীতি বিভাগের অধ্যাপক।তার দম্পতির তিনটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
শিক্ষাজীবন
[সম্পাদনা]অক্সফোর্ড থেকে ফিরে হাবিব আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৯ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে তিনি প্রফেসর এমেরিটাস হিসেবে আছেন। ১৯৯১ সালে তিনি অক্সফোর্ডে রাধাকৃষ্ণন লেকচার প্রদান করেন। ১৯৯৭ সাল থেকে তিনি ব্রিটিশ রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটির নির্বাচিত করেসপন্ডিং ফেলো। হাবিব প্রাচীন ভারতের ঐতিহাসিক ভৌগোলিক অবস্থা, প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি, মধ্যযুগীয় প্রশাসন এবং অর্থনৈতিক ইতিহাস, উপনিবেশবাদ এবং ভারতীয় ইতিহাসচর্চার উপর গবেষণা করেছেন। অমিয় কুমার বাগচি হাবিবকে “আজকের ভারতের দুই সর্বাধিক গুরুত্বপূর্ণ মার্কসবাদী ইতিহাসবিদদের একজন এবং বারো থেকে অষ্টাদশ শতকের ভারতের অন্যতম শ্রেষ্ঠ জীবিত ইতিহাসবিদ” হিসেবে অভিহিত করেছেন।
পদোন্নতি ও দায়িত্ব
[সম্পাদনা]হাবিব ১৯৭৫ থেকে ১৯৭৭ এবং ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের Centre for Advanced Studies -এর সমন্বয়ক ও চেয়ারম্যান ছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি ভারতীয় ইতিহাস গবেষণা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও, তিনি ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের সাধারণ সম্পাদক, সেকশনাল সভাপতি এবং পরে সাধারণ সভাপতি (১৯৮১) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Discontinued Awards - AHA"। www.historians.org।
- ভারতীয় ইতিহাসবিদ
- ভারতীয় লেখক
- ১৯৩১-এ জন্ম
- আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটির সভ্য
- দক্ষিণ এশিয়ার ইতিহাসবিদ
- জীবিত ব্যক্তি
- সাহিত্য ও শিক্ষায় পদ্মভূষণ প্রাপক
- ভারতীয় নাস্তিক
- গুজরাতি ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় ইতিহাসবিদ
- ভারতীয় রাজনৈতিক লেখক
- ভারতীয় পুরুষ লেখক
- ভারতীয় মার্ক্সবাদী ইতিহাসবিদ
- আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- জওহরলাল নেহেরু সভ্য
- নিউ কলেজ, অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী