ইতিবাচক অর্থনীতি
এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। (জানুয়ারি ২০২৪) |
ইতিবাচক অর্থনীতি (ইংরেজি: Positive economics) বাস্তব অবস্থার উপর নির্ভর করে অর্থনীতির অবস্থা কিরূপ ছিল এবং বর্তমানেই বা কিরূপ এ নিয়ে যে পর্যালোচনা, তাকে বলা হয় বাস্তবভিত্তিক অর্থনীতি বা ইতিবাচক অর্থনীতি। আরো সহজ ভাবে বললে ইতিবাচক অর্থনীতি (Positive Economics) অর্থশাস্ত্রের সেই শাখা, যা বাস্তব তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে অর্থনৈতিক ঘটনাবলী ও কার্যক্রম ব্যাখ্যা করে। এটি অর্থনীতির কী ঘটছে, কীভাবে ঘটছে এবং কেন ঘটছে—এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করে। বাস্তব অর্থনীতি হল বাস্তব অবস্থারই প্রতিফলন।আর এই বাস্তব অবস্থা নির্ভর করে অভিজ্ঞতালব্ধ জ্ঞান তথা পর্যবেক্ষণের উপর। কাজেই কলা যায়, ইতিবাচক অর্থনীতি হলো অর্থশাস্ত্রে এমন একটি শাখা যেখানে অভিজ্ঞতালব্ধ জ্ঞান তথা পর্যবেক্ষণের উপর নির্ভর করে অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। উদাহরণস্বরূপ, অণুকে ভাঙ্গা সম্ভব। এটি একটি বাস্তব উক্তি। এটি মৌলিক দিক থেকে বাস্তব সত্যতা বিশ্লেষণ করেছে। আবার, মুদ্রাস্ফীতি রোধের জন্য নীতি নির্ধারণ এবং সরকারি খরচ বাড়িয়ে দেওয়ার জন্য বেকারত্ব হ্রাস পাওয়া এসব কিছুর উপর নিহিত আছে বাস্তবভিত্তিক অর্থনৈতিক চিন্তাধারা।
সংজ্ঞা
[সম্পাদনা]অর্থনীতির বৈজ্ঞানিক বা ইতিবাচক দিকগুলিকে ২০ শতকের অনেক অর্থনীতিবিদদের দ্বারা জোর দেওয়া হয়েছিল যাতে দেখানো হয় যে অর্থনৈতিক তত্ত্বগুলি ভৌত বিজ্ঞানের মতো একই বৈজ্ঞানিক পদ্ধতির সাথে প্রশ্নের উত্তর দিতে পারে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Milton Friedman (1953). "The Methodology of Positive Economics," Essays in Positive Economics.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Essays in Positive Economics by Milton Friedman
- Milton Friedman ([1953] 1966). "The Methodology of Positive Economics," ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ সেপ্টেম্বর ২০০৬ তারিখে excerpts from Friedman's essay