ইচ্ছে নদী
অবয়ব
| ইচ্ছে নদী | |
|---|---|
ইচ্ছে নদীর পোস্টার | |
| ধরন | প্রেমের গল্প |
| লেখক | লীনা গঙ্গোপাধ্যায় |
| পরিচালক | শৈবাল বন্দ্যোপাধ্যায় |
| দেশ | ভারত |
| মূল ভাষা | বাংলা |
| নির্মাণ | |
| স্থিতিকাল | ২০ মিনিট |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | স্টার জলসা |
ইচ্ছেনদী হল স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল । এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প। এই সিরিয়ালটি চলাকালে বিক্রম চট্টোপাধ্যায় কলকাতায় এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। গাড়িতে তার সঙ্গে ছিলেন বন্ধু ও জনপ্রিয় মডেল সোনিকা সিংহ চৌহান। ঘটনাস্থলেই মারা যান তিনি। অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হঠাৎ করেই ‘ইচ্ছে নদী’ শেষ করে দেয় স্টার জলসা কর্তৃপক্ষ।[১]
গল্প
[সম্পাদনা]এই গল্পে দেখা যায়, মেঘলা ও তিতি দুই বোন। বড় বোন তিতি যা চায়, ছোট বোন মেঘলাও তা চায়। একবার অনুরাগ আসে তাদের এলাকায়। তখন সে মেঘলার গান শুনে মুগ্ধ হয়, কিন্তু তিতি তাকে ভালোবেসে ফেলে। পরে অনুরাগের সঙ্গে মেঘলার বিয়ে হয়। অনুরাগের পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে নেয়।
চরিত্র
[সম্পাদনা]- মেঘলা-শোলাঙ্কি রায়
- অনুরাগ-বিক্রম চট্টোপাধ্যায়
- তিতি-শ্রীতমা বন্দ্যোপাধ্যায়
- অনিন্দিতা বসু ওরফে তুয়া -ঐশ্বর্য সেন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'ইচ্ছে নদী'র মেঘলার বিয়ে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৯।