বিষয়বস্তুতে চলুন

আলমুইজ আলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলমুইজ আলি
২০১৯ সালে কাতারের হয়ে আলমুইজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলমুইজ আলি জইনাল আবিদিন মুহাম্মাদ আব্দুল্লাহ
জন্ম (1996-08-19) ১৯ আগস্ট ১৯৯৬ (বয়স ২৯)
জন্ম স্থান খারতুম, সুদান
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল দুহাইল
জার্সি নম্বর ১১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৫৬, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলমুইজ আলি জইনাল আবিদিন মুহাম্মাদ আব্দুল্লাহ (আরবি: المعز علي زين العابدين محمد عبد الله, জন্ম: ১৯ আগস্ট ১৯৯৬; আলমুইজ আলি নামে সুপরিচিত) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারি ক্লাব আল দুহাইল এবং কাতার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ সালে, আলমুইজ কাতার অনূর্ধ্ব-২০ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত কাতারের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮৪ ম্যাচে ৪০টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলমুইজ আলি জইনাল আবিদিন মুহাম্মদ আব্দুল্লাহ ১৯৯৬ সালের ১৯শে আগস্ট তারিখে সুদানের খারতুমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আলমুইজ নিজেদের দেশে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত কাতারের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
কাতার২০১৬
২০১৭১৫
২০১৮১১
২০১৯২০১৫
২০২০
২০২১২৩১০
২০২২
সর্বমোট৮৪৪০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "Coach Sanchez names Qatar squad for World Cup debut"Qatar Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]