আলমগীর রহমান
শিক্ষক আলমগীর রহমান | |
|---|---|
আলমগীর রহমান | |
| ৫২ তম অধ্যক্ষ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা | |
| পূর্বসূরী | প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মোহাম্মদ আলমগীর রহমান ১৯৬৪ শ্রীপুর, পূর্ব পাকিস্তান, পাকিস্তান |
| মৃত্যু | ২৯ জুন ২০২২ ঢাকা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | শিক্ষাবিদ, অধ্যক্ষ |
আলমগীর রহমান (১৯৬৪ - ২৯ জুন ২০২২) বাংলাদেশের একজন আলেম, শিক্ষক এবং অধ্যক্ষ ছিলেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার ৫২তম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।[১] তিনি নবম ব্যাচের বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেছিলেন। এছাড়াও তিনি সরকারি কবি নজরুল কলেজে শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।[১]
জন্ম ও পরিচয়
[সম্পাদনা]আলমগীর রহমান ১৯৬৪ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জন্মগ্রহণ করেন।[১] তিনি মাগুরার শ্রীপুর মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন৷ স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। পরবর্তীতে তিনি বিসিএস নবম ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
পুরস্কার
[সম্পাদনা]২০২১ সালে তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্যে মনোনীত হয়েছিলেন। জাতীয় শুদ্ধাচার কৌশল-কর্ম-পরিকল্পনায় শুদ্ধাচার চর্চার জন্য তিনি এ পুরস্কারের জন্যে মনোনীত হয়েছিলেন।[২]
মৃত্যু
[সম্পাদনা]মো. আলমগীর রহমান ২০২২ সালে ২৯ জুন ঢাকার স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলীতে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।[৩][৪] মৃত্যর সময় তার বয়স ছিলো ৫৮ বছর। তার মৃত্যুতে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে অফিশিয়ালভাবে সমবেদনা প্রকাশ করা হয়।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 ডেস্ক, প্রথম আলো। "সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমানের ইন্তেকাল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "জাতীয় শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হলেন ঢাকা আলিয়ার অধ্যক্ষ প্রফেসর আলমগীর রহমান"। www.amadershomoy.com। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- ↑ "ঢাকা আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমানের ইন্তেকাল"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- ↑ "অধ্যাপক মো. আলমগীর রহমান মারা গেছেন"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- ↑ "ঢাকা আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমানের ইন্তেকাল"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- ↑ "সরকারি মাদ্রাসা-ই-আলিয়া | GOVT. MADRASAH-E-ALIA"। www.dhkgovmalia.edu.bd। ১৪ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষক
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ
- ১৯৬৪-এ জন্ম
- ২০২২-এ মৃত্যু
- কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক
- শ্রীপুর উপজেলা, মাগুরার ব্যক্তি
- খুলনা বিভাগের ইসলাম ধর্মীয় নেতা
- শ্রীপুর মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরার প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- খুলনা বিভাগের শিক্ষায়তনিক