আরুণ প্রজাপতি
| আরুণ (Purple Sapphire) | |
|---|---|
| ডানা বন্ধ অবস্থায় | |
| ডানা খোলা অবস্থায় | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | সন্ধিপদী |
| শ্রেণী: | পতঙ্গ |
| বর্গ: | লেপিডোপ্টেরা |
| পরিবার: | Lycaenidae |
| গণ: | Heliophorus |
| প্রজাতি: | H. epicles |
| দ্বিপদী নাম | |
| Heliophorus epicles Godart 1823 | |
আরুণ (বৈজ্ঞানিক নাম: Heliophorus epicles (Godart))[১] এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি যার শরীর ও ডানা উজ্জ্বল সোনালী রঙের এবং এদের উপরের ডানা ধাতব নীলচে বেগুনী রঙ দেখা যায়। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং 'লাইসিনিনি' উপগোত্রের সদস্য।[২]
আকার
[সম্পাদনা]আরুন এর প্রসারিত অবস্থায় ডানার আকার ২৮-৩৪ মিলিমিটার দৈর্ঘ্যের হয়। [৩]
উপপ্রজাতি
[সম্পাদনা]ভারতে প্রাপ্ত আরুন এর উপপ্রজাতি হল-[৪]
- Heliophorus epicles latilimbata Fruhstorfer, 1908 – Himalayan Purple Sapphire
বিস্তার
[সম্পাদনা]ভারতে একমাত্র হিমালয়ে ২০০০ থেকে ৭০০০ ফুট উচ্চতায় এদের দেখা পাওয়া যায়। এছাড়া কুমায়ুন হিমালয় থেকে দক্ষিণ মায়ানমার[৫]অবধি এদের দেখা পাওয়া যায়। প্রধানত ঘন জঙ্গলে এরা বসবাস করে। [৬][৭][৮]
বর্ণনা
[সম্পাদনা]
প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
আরুণের পিছনের ডানা করাতের দাঁতের মতো আকৃতি বিশিষ্ট। ডানা মুড়ে বসলে এদের ডানার নিচের পিঠ উজ্জ্বল সোনালি বর্ণের ও এর ধার বরাবর চওড়া লাল পাড় দেখা যায়। এই লাল পাড় পিছনের ডানা থেকে সামনের ডানা অবধি টানা বিস্তৃত এবং পিছনের ডানায় বেশি চওড়া। এই পাড়ের চারপাশে আবার কালো পাড় দিয়ে ঘেরা এবং এই কালো পাড় ভেদ করে কতগুলি লাল অগ্নিশিখার মতো দাগ দেখা যায়।[৯]
পুরুষ প্রজাপতির প্রসারিত ডানা ধাতব নীলচে বেগুনী রঙের হয় এবং তা চওড়া কালো পাড় দিয়ে ঘেরা। স্ত্রী প্রজাপতির ক্ষেত্রে কালচে বাদামি দুটি ডানার উপর কমলা ছোপ দেখা যায়।[১০] পুরুষ ও স্ত্রী উভয়েরই ডানার নিম্নতল উজ্জ্বল হলুদ এবং ডিসক্যাল অংশে কোনো দাগ নেই, তবে মাঝেমধ্যে এদের বেস ও লালরঙা প্রান্তিক অঞ্চলের মধ্যভাগে কিছু বুটি বা ফোঁটা দেখা যায়। ডানার নিম্নতলের প্রান্তিক অঞ্ছলের বর্ণ কালচে ঘন লাল রঙ অতি সুস্পষ্ট এবং পিছনের ডানা থেকে সামনের ডানার শীর্ষভাগ অবধি প্রান্ত বরাবর অবিচ্ছিন্নভাবে বিদ্যমান। পিছনের ডানার নিম্নতলে কোনো সুস্পষ্ট কালো ছোপ চোখে পড়ে না।[১১]
পুরুষ আরুণের ডানার উপরিপৃষ্ট কালচে উজ্জ্বল বর্ণ। সামনের ডানার উপরিতলে ১.৫ মিলিমিটারের বেশি চওড়া পাড় রয়েছে। কখনো কখনো সেলের বাইরের দিকে একটি কমলা রঙের অংশ চোখে পড়ে। পিছনের ডানার উপরিতলে রক্তবর্ণ অঞ্চল অপেক্ষাকৃত কম। এর প্রান্তিক লাল বর্ণ অতি সুস্পষ্ট ও আকর্ষণীয়। পুরুষদের সামনের ডানা বসার সময় শীর্ষভাগ ও টার্মেন (প্রান্তভাগ) সোজা ও অণুভূমিক থাকে।[১০]
স্ত্রী আরুণের ডানার উপরিতল কালচে বাদামি। সামনের ডানার উপরিতলে ডিসক্যাল অঞ্চলে চওড়া কমলা ছোপ থাকে এবং পিছনের ডানার উপরিপৃষ্টে কমলা রঙের প্রান্তিক বন্ধনী থাকে।[১২]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]শূককীট
[সম্পাদনা]আহার্য উদ্ভিদ
[সম্পাদনা]আরুনের শুককীট Rumex hastatus, Polygonum sp.ইত্যাদি গাছের পাতার রসালো অংশ আহার করে।
চিত্রশালা
[সম্পাদনা]- স্ত্রী এবং পুরুষ আরুণ সংগমরত অবস্থায়
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দাশগুপ্ত, যুধাজিৎ (২০০৬)। পশ্চিমবঙ্গের প্রজাপ্রতি (১ম সংস্করণ সংস্করণ)। কলকাতা: আনন্দ। পৃ. ১২৯। আইএসবিএন ৮১-৭৭৫৬-৫৫৮-৩।
- ↑
Khatri, T.C.। "Butterflies of the Andaman and Nicobar Islands: Conservation Concerns" (পিডিএফ)। Journal ofResearch on the Lepidoptera। পৃ. ১৭০-১৮৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শিরোনাম=এর 48 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃ. ৩৩।
- ↑ "Heliophorus epicles Godart, 1823 – Purple Sapphire"। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- ↑ Singh, I. J., & Chib, M. S. (2015). Checklist of butterflies of Bhutan. Journal of the Bhutan Ecological Society, 1(2), 22-58.
- ↑ Pratap Singh, Arun (২০১১)। Butterflies of India (1st সংস্করণ)। Utter Pradesh: Om Books International। পৃ. ৭৭। আইএসবিএন ৯৭৮-৯৩-৮০০৬৯-৬০-৯।
- ↑ Mahapatra,, A.K.। "A preliminary study on diversity of butterflies (Lepidoptera: Macrolepidoptera) in Regional Institute of Education campus, Bhubaneswar, Odisha, India" (পিডিএফ)। The Journal of Entomology and Zoology Studies। পৃ. ৪৮৯-৪৯৬। আইএসএসএন 2320-7078। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) - ↑ Pal ., S.; এবং অন্যান্য। "HOLISTIC SURVEY ON BUTTERFLY DIVERSITY AT TWO SELECTED REGIONS OF THE NORTHERN PARTS OF BENGAL,INDIA" (পিডিএফ)। International Research Journal of Natural and Applied Sciences। পৃ. ৪২-৫৭। আইএসএসএন 2349-4077। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ1=-এ "et al." এর সুস্পষ্ট ব্যবহার (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) - ↑ Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। আইএসবিএন ৯৭৮ ০১৯৫৬৯৬২০ ২।
- 1 2 A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃ. ১২৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - ↑ Yago,, M.। "COMPARATIVE MORPHOLOGY ANDIDENTIFICATION OF THE SUBGENUS KULUA,WITH DESCRIPTION OF A NEW SPECIES FROM VIETNAM (LEPIDOPTERA, LYCAENIDAE, HELIOPHORUS)" (পিডিএফ)। Tijdschrift Voor Entomologie। পৃ. ১-২৭। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) - ↑ Kunte, K.; এবং অন্যান্য। "On the identification and misidentification of butterflies of the Garo Hills" (পিডিএফ)। The Journal of Threatened Taxa। পৃ. ৪৬১৬–৪৬২০। আইএসএসএন 0974–7893। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}:|issn=এর মান পরীক্ষা করুন (সাহায্য);|শিরোনাম=এর 45 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য);|শেষাংশ1=-এ "et al." এর সুস্পষ্ট ব্যবহার (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]