বিষয়বস্তুতে চলুন

আরিফুল হক চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরিফুল হক চৌধুরী
২০২৬ সালে আরিফুল হক চৌধুরী
মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৭ ফেব্রুয়ারি ২০২৬  বর্তমান
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীতারেক রহমান
পূর্বসূরীএম. সাখাওয়াত হোসেন (উপদেষ্টা)আসিফ নজরুল (উপদেষ্টা)
সিলেট সিটি কর্পোরেশনের ২য় মেয়র
কাজের মেয়াদ
১৯ জুন ২০১৩  ২১ জুন ২০২৩
পূর্বসূরীবদর উদ্দিন আহমেদ কামরান
সিলেট-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ ফেব্রুয়ারি ২০২৬  বর্তমান
পূর্বসূরীইমরান আহমদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-11-23) ২৩ নভেম্বর ১৯৫৯ (বয়স ৬৬)
কুমারপাড়া, সিলেট, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীসামা হক চৌধুরী
সন্তান
পিতামাতা
  • শফিকুল হক চৌধুরী (পিতা)
  • আমিনা খাতুন (মাতা)

আরিফুল হক চৌধুরী (জন্ম: ২৩ নভেম্বর ১৯৫৯) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্যসিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।[][] তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আরিফুল হকের জন্ম ২৩ নভেম্বর ১৯৫৯ সালে সিলেটের কুমারপাড়ায়। তার পিতার নাম মোঃ শফিকুল হক চৌধুরী এবং মাতার নাম আমিনা খাতুন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আরিফুল হকের রাজনৈতিক জীবন শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হিসাবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি সিলেট নগর বিএনপির প্রাক্তন সভাপতি এবং জেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক। ২০০৩ সালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন।[] একইসঙ্গে তিনি সিলেট সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। [] তিনি দুই মেয়াদে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬- এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে সিলেট-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হন।[] তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হাইকোর্টের আদেশে মেয়র পদ ফিরে পেয়েছেন আরিফুল হক চৌধুরী"এস. এ টিভি। ১৩ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ছাড়া পেলেন মেয়র আরিফুল"দৈনিক প্রথম আলো। ৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭
  3. 1 2 "আরিফুল হক চৌধুরীসহ বিএনপির ১০ নেতার পদোন্নতি"অর্থসংবাদ। ১৬ সেপ্টেম্বর ২০২৩। ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩
  4. "সিলেটে ১৮ দলের কোন্দল কেটে গেলে হাড্ডাহাড্ডি লড়াই হবে"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  5. 1 2 "চ্যালেঞ্জের মুখে কামরান?"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  6. দাশ, সুমনকুমার (১৩ ফেব্রুয়ারি ২০২৬)। "সিলেটে কমিশনার থেকে মেয়র আরিফুল এবার হলেন এমপি"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]