বিষয়বস্তুতে চলুন

আব্বাস-মস্তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্বাস-মস্তান
২০১৬ সালে আব্বাস-মস্তান
জন্ম১৯৫০
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৮৫–বর্তমান

আব্বাস-মস্তান হলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা জুটি দুই ভাই আব্বাস আলিভাই বার্মাওয়ালামস্তান আলিভাই বার্মাওয়ালা[] এই জুটি সাসপেন্স, অ্যাকশন এবং রোমান্টিক থ্রিলার হিন্দি চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।[][][]

কর্মজীবন

[সম্পাদনা]

আব্বাস বার্মাওয়ালা, মস্তান বার্মাওয়ালা এবং তাদের ভাই হুসেন বার্মাওয়ালা চলচ্চিত্রে সম্পাদক হিসেবে তাদের কর্মজীবন শুরু করেন। পরে তারা গোবিন্দভাই প্যাটেলের সাথে সহকারী পরিচালক হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার জন্য যোগ দেন। প্যাটেল যখন গুজরাটি চলচ্চিত্র সাজন তারা সম্ভারনা (১৯৮৫) পরিচালনার সুযোগ প্রত্যাখ্যান করেন, তখন আব্বাস-মাস্তান এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে তাদের কর্মজীবন শুরু করেন।[]

পরিচালক হিসেবে তাদের প্রথম হিন্দি চলচ্চিত্র ছিল অগ্নিকাল (১৯৯০)। তারপর তারা ১৪টিরও বেশি হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন।[] তারা বার্মাওয়ালা পার্টনার্স নামে তাদের নিজস্ব প্রোডাকশন হাউস চালু করেছেন।[]

এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন তাদের দুজনকেই আন্তর্জাতিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ক্লাবের আজীবন সদস্যপদে সম্মানিত করেছে।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রপরিচালকপ্রযোজক
১৯৮৫ সাজন তারা সম্ভারনা হ্যাঁ
১৯৮৭ মোটি ভিরানা চৌক হ্যাঁ
১৯৯০অগ্নিকাল হ্যাঁ
১৯৯২খিলাড়ি হ্যাঁ
১৯৯৩বাজীগর হ্যাঁ
১৯৯৬দারার হ্যাঁ
১৯৯৮সোলজার হ্যাঁ
১৯৯৯বাদশা হ্যাঁ
২০০১চোরি চোরি চুপকে চুপকে হ্যাঁ
অজনবী হ্যাঁ
২০০২হামরাজ হ্যাঁ
২০০৪টারজান: দ্য ওয়ান্ডার কার হ্যাঁ
এতরাজ হ্যাঁ
২০০৬৩৬ চায়না টাউন হ্যাঁ
২০০৭নাকাব হ্যাঁ
এভানো ওরুভান হ্যাঁ
২০০৮রেস হ্যাঁ
২০০৯ লাইফ পার্টনার হ্যাঁ
২০১২প্লেয়ার্স হ্যাঁ হ্যাঁ
২০১৩রেস ২ হ্যাঁ
২০১৫কিস কিসকো প্যায়ার করুঁ হ্যাঁ হ্যাঁ
২০১৭মেশিন হ্যাঁ হ্যাঁ
২০২৩ থ্রি মাঙ্কিস হ্যাঁ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Abbas-Mustan haven't spent a single day apart in 54 years"The Times of India। ২৮ ডিসেম্বর ২০১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  2. "Abbas-Mustan sign 'Indian Idol 13' contestant for their next film"The Times of India। ২৩ ডিসেম্বর ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  3. "Abbas-Mustan keen to make TV show"NDTV.com। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  4. "Abbas-Mustan announce their next action thriller with filmmaker Parth Raval"The Times of India। ৩ মে ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  5. "Abbas-Mustan not a copy-cat!"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  6. "Abbas Mustan Films Productions Private Limited Information - Abbas Mustan Films Productions Private Limited Company Profile, Abbas Mustan Films Productions Private Limited News on The Economic Times"The Economic Times (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]