আবুল বাশার (অধ্যাপক)
অধ্যাপক ড. আবুল বাশার | |
|---|---|
| উপাচার্য | |
| সোনারগাঁও বিশ্ববিদ্যালয় | |
| কাজের মেয়াদ ২৫ জুন ২০১৯ – ২৪ জুন ২০২৩ | |
| পূর্বসূরী | এম এ রাজ্জাক |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
| পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
আবুল বাশার একজন বাংলাদেশী পুরকৌশলী। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের (এসইউ) সাবেক উপাচার্য।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]বাশার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৪ সালে এম. এসসি. ইঞ্জি. (পুরকৌশল) ও ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]আবুল বাশার ১৯৭৯ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রভাষক পদে যোগ দেন। এরই ধারাবাহিকতায় তিনি বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
কর্মজীবনে তিনি অধ্যাপনার পাশাপাশি কুয়েটের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, পুরকৌশল অনুষদের ডিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আবুল বাশার ২০১৯ সালের ২৫ জুন থেকে ২০২৩ সালের ২৪ জুন পর্যন্ত ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের (এসইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সোনারগাঁও ইউনিভার্সিটির ভিসি হলেন প্রফেসর আবুল বাশার"। নয়াদিগন্ত। ২৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
- 1 2 "সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আবুল বাশার"। দৈনিক অধিকার। ২৫ জুন ২০১৯। ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Former Vice Chancellor"। সোনারগাঁও বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।