আপাত-নক্ষত্র


কোয়েজার হল একটি অতি উজ্জ্বল (extremely luminous) সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস বা কেন্দ্র (AGN)। এটি কোয়াসাই-স্টেলার অবজেক্ট (quasi-stellar object/QSO) বা প্রায়-নাক্ষত্রিক রেডিও উৎস (Quasi-Stellar Radio Source) হিসেবেও পরিচিত। সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস (AGN) থেকে নির্গত প্রচন্ড বিকিরণ উৎপন্ন হয় একটি অতিভারী ব্ল্যাকহোলে পদার্থের পতনের মাধ্যমে, যার ভর সূর্যের ভরের কয়েক মিলিয়ন থেকে কয়েক দশ বিলিয়ন (tens of billions) গুণ পর্যন্ত হতে পারে, এবং এটি একটি গ্যাসীয় জমাট বাঁধা বা একৃশান ডিস্ক দ্বারা পরিবেষ্টিত থাকে। ব্ল্যাকহোলের দিকে পড়তে জমাটবাঁধা গ্যাস উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচন্ড শক্তির বিকিরণ ঘটায় ইলেকট্রো-ম্যাগনেটিক রেডিয়েশন আকারে। কোয়েসার নির্গত শক্তির মাত্রা বিপুল, সবচেয়ে শক্তিশালী কোয়েসারগুলোর উজ্জলতা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির[২][৩] মত গ্যালাক্সির চেয়ে হাজারো গুণ বেশি। কোয়েসারকে সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াসের (AGN) একটি উপশ্রেণি হিসেবে বিবেচনা করা হয়। কোয়েসারের রেডশিফট্ মহাজাগতিক উৎস থেকে উদ্ভূত।[৪] রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এটি আবিষ্কার করা হয়।
কোয়েজার শব্দটি এসেছে "কোয়াজি-স্টেলার [তারার মতো] রেডিও সোর্স"–এর সংক্ষিপ্ত রূপ থেকে। ১৯৫০-এর দশকে এগুলো প্রথম শনাক্ত হয় অজানা উৎসের রেডিও তরঙ্গ নিঃসরণের বস্তু হিসেবে, এবং দৃশ্যমান আলোক তরঙ্গদৈর্ঘ্যে তোলা ফটোগ্রাফিক ছবিতে এগুলো ক্ষীণ, তারার মতো আলোর বিন্দু হিসেবে দেখায়। হাবল স্পেস টেলিস্কোপসহ উচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেছে যে কোয়েজার মূলত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে, এবং কিছু হোস্ট গ্যালাক্সি তীব্র মিথস্ক্রিয়ায় বা একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।.[৫] অন্যান্য AGN শ্রেণির মতোই, কোয়েজারের পর্যবেক্ষিত বৈশিষ্ট্য অনেক কিছুর ওপর নির্ভর করে—যেমন ব্ল্যাক হোলের ভর, গ্যাস পতনের বা জমার (accretion) হার, পর্যবেক্ষকের তুলনায় অ্যাক্রিশন ডিস্কের অবস্থান, জেটের উপস্থিতি বা অনুপস্থিতি, এবং হোস্ট গ্যালাক্সির ভেতরের গ্যাস ও ধুলোর দ্বারা আলোর গ্যাস ও ধুলো দ্বারা আচ্ছন্নতার মাত্রা।
প্রায় এক মিলিয়ন কোয়াসার নির্ভরযোগ্য স্পেকট্রোস্কোপিক রেডশিফট[৬] সহ চিহ্নিত করা হয়েছে, এবং ২-৩ মিলিয়ন ফোটোমেট্রিক ক্যাটালগে চিহ্নিত করা হয়েছে। [৭][৮] সবচেয়ে কাছাকাছি পরিচিত কোয়েজার পৃথিবী থেকে প্রায় ৬০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে, এবং সবচেয়ে দূরবর্তী পরিচিত AGN-এর রেকর্ড ১০.১ রেডশিফটে রয়েছে, যা ৩১.৬ বিলিয়ন আলোকবর্ষের কো-মোভিং দূরত্বের সাথে সম্পর্কিত, অথবা ১৩.২ বিলিয়ন বছরের লুক-ব্যাক সময়ে (১৩.২ বিলিয়ন বছর পুরাতন)।[৯][১০]
কোয়েজার আবিস্কার সার্ভে গুলো দেখায় যে এর সক্রিয়তা বা কার্যকলাপ অতি প্রাচীন মহাজাগতিক সময়ে অনেক বেশি ছিল, সর্বোচ্চ সক্রিয়তার সময় ছিল ১০ বিলিওন (১০০০ কোটি) বছর আগে।[১১] অতি প্রাচীন। একাধিক কোয়েজার গুচ্ছকে বৃহৎ কোয়েসার গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয়, এবং এই কাঠামোগুলো হয়তো দেখা মাহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামোগুলোর অন্যতম।
নামকরণ
[সম্পাদনা]কোয়েজার নামটি প্রথম ব্যাবহার করেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হং-ইই চিউ। তিনি ১৯৬৪ সালের মে মাসের ফিসিক্স টুডে পত্রিকার একটি প্রতিবেদনে কিছু অদ্ভুত মহাজাগতিক অবজেক্টের বর্ণনা দিতে গিয়ে লিখেন:[১২]
এখন পর্যন্ত, প্রায়-নাক্ষত্রিক রেডিও উৎস (Quasi-Stellar Radio Source) বেমানান এই লম্বা নামটি এইসব বস্তু বা অবজেক্টকে চিহ্নিত করে। কারণ এই বস্তু গুলো কী তা সম্পূর্ণ অজানা, তাই তাদের জন্য ছোট, মানানসই নামকরণ করা কঠিন যে তাদের নাম দেখেই বৈশিষ্ট্যকে বুঝা যাবে। আলোচনার সুবিধার্থে এইপুরো প্রতিবেদনজুড়ে তাদেরকে “quasar” বলা হবে।
বৈশিষ্ট্য
[সম্পাদনা]৯,০০,০০০-এর বেশি কোয়েজার ইতোমধ্যে আবিষ্কৃত হয়েছে (জুলাই ২০২৩ পর্যন্ত), যাদের অধিকাংশই স্লোন ডিজিটাল স্কাই সার্ভে–এর মাধ্যমে শনাক্ত।[৬] পর্যবেক্ষণ করা সব কোয়েজারের বর্ণালিতে (spectra) রেডশিফট ০.০৫৬ থেকে ১০.১ এর মধ্যে (২০২৪ পর্যন্ত), যার অর্থ তারা পৃথিবী থেকে প্রায় ৬০০ মিলিয়ন থেকে ৩০ বিলিয়ন আলোকবর্ষ দূরত্বের মধ্যে অবস্থিত। সবচেয়ে দূরবর্তী কোয়েজারগুলোর বিশাল দূরত্ব এবং আলোর নির্দিষ্ট বেগের কারণে আমরা তাদের এবং তাদের আশপাশের স্থানকে দেখি আদি মহাবিশ্ব যেমন ছিল সেই অবস্থায়।
গ্যালারি
[সম্পাদনা]- নাসা/ইএসএ হাবল স্পেস টেলিস্কোপের এই দুটি ছবিতে ১০ বিলিয়ন বছর আগের দুটি কোয়েজার যুগল দেখা যাচ্ছে, যা একীভূত হতে থাকা দুই গ্যালাক্সিরকেন্দ্রে অবস্থিত।[১৩]
- নাসা/ইএসএ/সিএসএ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপর এই ছবিতে দশটি গ্যালাক্সির একটি বিন্যাস দেখা যাচ্ছে। প্রায় ৩০ লক্ষ আলোকবর্ষ দীর্ঘ এই গ্যালাক্সি ফিলামেন্টটি একটি কোয়েজার দ্বারা সংযুক্ত।
- কেন্দ্রে ও ডানদিকের ছবিগুলো কোয়েজার SDSS J165202.64+172852.3-এর এবং তার চারপাশে গ্যাসের বন্টন তুলে ধরে।[১৪]
- হাবল স্পেস টেলিস্কোপের MCS-ডিকনভলিউশন নামে উন্নত ইমেজ প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করে ধারণ করা কোয়েসার HE 0450-2958-এর ছবি।
- এই আলোকচিত্রের কেন্দ্রস্থলে কোয়াসার HE 1013-2136 এবং তার পারিপার্শ্বিক অঞ্চল দেখা যাচ্ছে।
- হাবল স্পেস টেলিস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা ফর সার্ভে দ্বারা ধারণ করা কোয়েজার 3C 273-এর ছবি।
- VLBA 1.4 গিগাহার্টজ পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত কোয়েসার 3C 48-এর রেডিও মানচিত্র। ক্রস চিহ্নটি কেন্দ্র নির্দেশ করে, তীরটি ০.৫ আর্কসেকেন্ড বুঝায়। আপলোডকারীর তৈরি।
- এই মোজাইকে ১৯টি কোয়াসারের মধ্যে ১৮টির ছবি প্রদর্শিত। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখের নেতৃত্বে আন্তর্জাতিক একদল জ্যোতির্বিজ্ঞানী এগুলো পর্যবেক্ষণ করেন।
- হাবলের ওয়াইড ফিল্ড অ্যান্ড প্ল্যানেটারি ক্যামেরা ২ (WFPC2) দ্বারা ধারণ করা এই ছবিটি সম্ভবত প্রাচীন ও উজ্জ্বল কোয়েসার 3C 273-এর সর্বোত্তম ছবি, যা ভর্গো (কুমারী) নক্ষত্রমণ্ডলের একটি বিশাল উপবৃত্তাকার গ্যালাক্সিতে অবস্থিত।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Most Distant Quasar Found"। ESO Science Release। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১১।
- ↑ Wu, Xue-Bing; এবং অন্যান্য (২০১৫)। "An ultraluminous quasar with a twelve-billion-solar-mass black hole at redshift 6.30"। Nature। ৫১৮ (7540): ৫১২–৫১৫। আরজাইভ:1502.07418। বিবকোড:2015Natur.518..512W। ডিওআই:10.1038/nature14241। পিএমআইডি 25719667। এস২সিআইডি 4455954।
- ↑ Frank, Juhan; King, Andrew; Raine, Derek J. (ফেব্রুয়ারি ২০০২)। Accretion Power in Astrophysics (Third সংস্করণ)। Cambridge, UK: Cambridge University Press। বিবকোড:2002apa..book.....F। আইএসবিএন ০৫২১৬২০৫৩৮।
- ↑ "Quasars and Active Galactic Nuclei"। ned.ipac.caltech.edu। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২০।
- ↑ Bahcall, J. N.; এবং অন্যান্য (১৯৯৭)। "Hubble Space Telescope Images of a Sample of 20 Nearby Luminous Quasars"। The Astrophysical Journal। ৪৭৯ (2): ৬৪২–৬৫৮। আরজাইভ:astro-ph/9611163। বিবকোড:1997ApJ...479..642B। ডিওআই:10.1086/303926। এস২সিআইডি 15318893।
- 1 2 "Million Quasars Catalog, Version 8 (2 August 2023)"। MILLIQUAS। ২ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৩।
- ↑ Shu, Yiping; Koposov, Sergey E; Evans, N Wyn; Belokurov, Vasily; McMahon, Richard G; Auger, Matthew W; Lemon, Cameron A (৫ সেপ্টেম্বর ২০১৯)। "Catalogues of active galactic nuclei from Gaia and unWISE data"। Monthly Notices of the Royal Astronomical Society। ৪৮৯ (4)। Oxford University Press (OUP): ৪৭৪১–৪৭৫৯। আরজাইভ:1909.02010। ডিওআই:10.1093/mnras/stz2487। আইএসএসএন 0035-8711।
- ↑ Storey-Fisher, Kate; Hogg, David W.; Rix, Hans-Walter; Eilers, Anna-Christina; Fabbian, Giulio; Blanton, Michael; Alonso, David (২০২৪)। "Quaia, the Gaia-unWISE Quasar Catalog: An All-Sky Spectroscopic Quasar Sample"। AAS Journals। ৯৬৪ (1): ৬৯। আরজাইভ:2306.17749। বিবকোড:2024ApJ...964...69S। ডিওআই:10.3847/1538-4357/ad1328।
- ↑ "APOD: 2023 November 10 - UHZ1: Distant Galaxy and Black Hole"। apod.nasa.gov। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৩।
- ↑ Whalen, Daniel J.; Latif, Muhammad A.; Mezcua, Mar (১ অক্টোবর ২০২৩)। "Radio Emission From a z = 10.1 Black Hole in UHZ1"। The Astrophysical Journal। ৯৫৬ (2): ১৩৩। আরজাইভ:2308.03837। বিবকোড:2023ApJ...956..133W। ডিওআই:10.3847/1538-4357/acf92c। আইএসএসএন 0004-637X।
- ↑ Schmidt, Maarten; Schneider, Donald; Gunn, James (১৯৯৫)। "Spectroscopic CCD Surveys for Quasars at Large Redshift. IV. Evolution of the Luminosity Function from Quasars Detected by Their Lyman-Alpha Emission"। The Astronomical Journal। ১১০: ৬৮। বিবকোড:1995AJ....110...68S। ডিওআই:10.1086/117497।
- ↑ Chiu, Hong-Yee (১৯৬৪)। "Gravitational collapse"। Physics Today। ১৭ (5): ২১। বিবকোড:1964PhT....17e..21C। ডিওআই:10.1063/1.3051610।
- ↑ "Hubble Resolves Two Pairs of Quasars"। esahubble.org। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১।
- ↑ "Webb's View Around the Extremely Red Quasar SDSS J165202.64+172852.3."। esawebb.org। ১৯ অক্টোবর ২০২৩।
বাহিরের লিংক
[সম্পাদনা]- ৩সি ২৭৩, উজ্জ্বলতম কোয়াসার
- [(http://www.aavso.org/vstar/vsots/)| 3C 273: মৌসুমের পরিবর্তনশীল নক্ষত্র
- (http://www.sky-map.org/?object=3C%20273&zoom=12&img_source=SDSS) SKY-MAP.ORG এ কোয়াসার 3C 273-এর SDSS ছবি
- (http://www.perseus.gr/Astro-DSO-Quasars.htm)| উচ্চ রেজোলিউশনের কোয়াসার ছবির সম্প্রসারিত গ্যালারি
- SDSS থেকে কোয়াসার স্পেকট্রার গ্যালারি
- (http://cas.sdss.org/dr6/en/proj/advanced/quasars/default.asp) SDSS উন্নত ছাত্র প্রকল্প: কোয়াসার
- (https://web.archive.org/web/20080517091731/http://hubblesite.org/go/blackholes) ব্ল্যাক হোল: মহাকর্ষের নিরলস টান] মহাকাশ টেলিস্কোপ বিজ্ঞান ইনস্টিটিউটের পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের উপর পুরস্কারপ্রাপ্ত ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ওয়েবসাইট
- [(http://www.astronomycast.com/astronomy/galaxies/ep-98-quasars/) অডিও: ফ্রেজার কেইন/পামেলা এল. গে – অ্যাস্ট্রোনমি কাস্ট। কোয়াসার – জুলাই ২০০৮]
টেমপ্লেট:Black holes টেমপ্লেট:Stellar core collapse
বিভাগ:সক্রিয় ছায়াপথের ধরন বিভাগ:ভিডিও ক্লিপ অন্তর্ভুক্ত নিবন্ধ বিভাগ:রেডিও জ্যোতির্বিজ্ঞান বিভাগ:জ্যোতির্বিজ্ঞানের ধারণা