আদি শামির
আদি শামির | |
|---|---|
עדי שמיר | |
| জন্ম | ৬ জুলাই ১৯৫২ তেল আবিব, ইস্রায়েল |
| শিক্ষা | তেল আবিব বিশ্ববিদ্যালয় (বিএসসি) ওয়েইজম্যান সায়েন্স ইনস্টিটিউট (এমএসসি, পিএইচডি) |
| পরিচিতির কারণ | আরএসএ ফেইগে–ফিয়াট–শামির পরিচয় প্রকল্প ডিফারেনশিয়াল ক্রিপ্টোনালাইসিস শামিরের গোপনীয়তা ভাগাভাগি পদ্ধতি |
| পুরস্কার |
|
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | ক্রিপ্টোগ্রাফি |
| প্রতিষ্ঠানসমূহ | ওয়েইজম্যান ইনস্টিটিউট ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি |
| অভিসন্দর্ভের শিরোনাম | The fixedpoints of recursive definitions[২] (১৯৭৬) |
| ডক্টরাল উপদেষ্টা | জোহার মানা[৩] |
| ডক্টরেট শিক্ষার্থী | এলি বিহাম উরিয়েল ফেইগে আমোস ফিয়াট[৩] |
| ওয়েবসাইট | www |
আদি শামির (জন্ম ১৯৫২) একজন ইসরাইলি কম্পিউটার বিজ্ঞানী। তিনি আরএসএ এলগরিদম এর তিন উদ্ভাবকের একজন। এছাড়াও কম্পিউটার বিজ্ঞান ও ক্রিপ্টোগ্রাফীতে তার অনেক অবদান রয়েছে। [৪]
শিক্ষা
[সম্পাদনা]শামিরের জন্ম হয় তেল আভিভ শহরে। তিনি তেল আভিভ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে গণিতশাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ওয়াইজম্যান ইন্সটিটিউট হতে ১৯৭৫ সালে মাস্টার্স এবং ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। [৩] তার পিএইচডি থিসিস এর শিরোনাম ছিলো "Fixed points of Recursive Programs"। একবছর ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরেট গবেষণা করার পর তিনি এমআইটি তে ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত গবেষণা করেন। এর পর তিনি ওয়াইজম্যান ইন্সটিটিউটের গণিত ও কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক হিসাবে যোগ দেন।
গবেষণা
[সম্পাদনা]আরএসএ ছাড়াও শামির ক্রিপ্টোগ্রাফীর উপরে বিস্তারিত গবেষণা করেছেন। এর মধ্যে রয়েছে শামিরের গোপন শেয়ারিং পদ্ধতি, মার্কেল-হেলম্যান ক্রিপ্টোসিস্টেমকে জয় করার কৌশল, দৃশ্যমান ক্রিপ্টোগ্রাফী, এবং টুইর্ল ও টুইংকেল পূর্ণ সংখ্যা উৎপাদক তৈরির যন্ত্র। এলি বিহাম এর সাথে তিনি ডিফারেন্সিয়াল ক্রিপ্টানালাইসিস আবিষ্কার করেন, যার দ্বারা ব্লক সাইফার কে সহজেই আক্রমণ করা যায় (পরে অবশ্য জানা গেছে যে, এই পদ্ধতি আইবিএম [৫] এবং এনএসএ [৬] আগেই আবিষ্কার করেছিলো, কিন্তু পদ্ধতিটি গোপন রেখেছিলো)।
ক্রিপ্টোগ্রাফী ছাড়াও শামির কম্পিউটার বিজ্ঞানের অন্যান্য শাখায় তার অবদান রেখেছেন। যেমন, তিনি কমপ্লেক্সিটি থিওরির পিস্পেস এবং ইন্টারেক্টিভ প্রমাণ ব্যবস্থা যে সমতূল্য, তা প্রমাণ করেন।
পুরস্কার
[সম্পাদনা]ক্রিপ্টোগ্রাফীতে অবদানের জন্য রোনাল্ড রিভেস্ট ও লিওনার্ড আডলেম্যান এর সাথে আদি শামির ২০০২ সালে এসিএম এর টুরিং পুরস্কার লাভ করেন। [৭] এছাড়াও শামির সি এম এর কান্নেলাকিস পুরস্কার,[৮] ইসরাইলি গণিত সোসাইটির এরদোশ পুরস্কার, আইইইই এর ডব্লু আরজি বেকার পুরস্কার,[৯] ইউএপি বিজ্ঞান পুরস্কার, ভ্যাটিকান এর পাইয়াস একাদশ পুরস্কার,[১০] এবং আইইইই এর কোজি কোবায়াশি কম্পিউটার ও কমিউনিকেশন পুরস্কার লাভ করেন। [১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;formemrsনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Shamir, Adi (অক্টোবর ১৯৭৬)। The fixedpoints of recursive definitions (ইংরেজি ভাষায়)। Weizmann Institute of Science। ওসিএলসি 884951223।
- 1 2 3 গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে আদি শামির
- ↑ টেমপ্লেট:DBLP
- ↑ Coppersmith, Don (মে ১৯৯৪)। "The Data Encryption Standard (DES) and its strength against attacks" (পিডিএফ)। IBM Journal of Research and Development। ৩৮ (3): ২৪৩–২৫০। ডিওআই:10.1147/rd.383.0243। ১৫ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। (subscription required)
- ↑ Levy, Steven (২০০১)। Crypto: How the Code Rebels Beat the Government — Saving Privacy in the Digital Age। Penguin Books। পৃ. ৫৫–৫৬। আইএসবিএন ০-১৪-০২৪৪৩২-৮।
- ↑ "A. M. Turing Award"। Association for Computing Machinery। 2009-12-12 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ টেমপ্লেট:Format date।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "Archived copy"। ৬ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০০৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - ↑ "IEEE W.R.G. Baker Prize Paper Award Recipients" (পিডিএফ)। IEEE। 2011-04-25 তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ টেমপ্লেট:Format date।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "Pius XI Medal"। www.pas.va। ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "IEEE Koji Kobayashi Computers and Communications Award Recipients" (পিডিএফ)। IEEE। 2010-11-24 তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ টেমপ্লেট:Format date।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আদি শামিরের গবেষণা নিবন্ধের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ অক্টোবর ২০১২ তারিখে
- আদি শামিরের মার্কিন প্যাটেন্ট তালিকা, ১৯৭৬-বর্তমান আর্কাইভইজে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০১২ তারিখে
- পাতাসমূহ অনুপস্থিত প্যারামিটারের সাথে টেমপ্লেট:পরবর্তী-মনোনয়ন ব্যবহার করছে
- উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি
- ১৯৫২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- তেল আবিবের ব্যক্তি
- তেল আবিব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ইসরায়েলি গণিতবিদ
- ইসরায়েলি ইহুদি
- ২০শ শতাব্দীর ইসরায়েলি গণিতবিদ
- ২১শ শতাব্দীর ইসরায়েলি গণিতবিদ
- ইসরায়েলি কম্পিউটার বিজ্ঞানী
- ইহুদি বিজ্ঞানী
- রয়েল সোসাইটির বিদেশি সদস্য
- আমেরিকান ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- টুরিং পুরস্কার বিজয়ী
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- ইসরায়েলি ক্রিপ্টোগ্রাফার
- ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- গণিতে উলফ পুরস্কার বিজয়ী
- ইসরায়েলি উদ্ভাবক