বিষয়বস্তুতে চলুন

অ্যাটোসেকেন্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক অ্যাটোসেকেন্ড (প্রতীক as) আন্তর্জাতিক একক পদ্ধতি অনুযায়ী সময়ের একটি একক যা এক সেকেন্ডের ১×১০−১৮ ভাগের এক ভাগ। অন্য ভাষায় এটি এক সেকেন্ডের দশ হাজার কোটি কোটি ভাগের এক ভাগ।[] ৩ হাজার ১৭১ কোটি বছর সময়ে যতগুলি সেকেন্ড হয়, এক সেকেন্ডের ভেতরে ততগুলি অ্যাটোসেকেন্ড থাকে।[][]

অ্যাটোসেকেন্ড শব্দটি আন্তর্জাতিক এককের উপসর্গ অ্যাটো এবং আন্তর্জাতিক একক সেকেন্ডের সমবায়ে গঠিত। অ্যাটো উপসর্গটি ডেনীয় ভাষার শব্দ "আটেন" থেকে আগত, যার অর্থ ১৮।[] এটির প্রতীক হল as

এক অ্যাটোসেকেন্ড ১০০০ জেপ্টোসেকেন্ডের সমান এবং ১ ফেমটোসেকেন্ডের ১০০০ ভাগের এক ভাগ। যেহেতু সময় পরিমাপের জন্য আন্তর্জাতিক একক পদ্ধতিতে পরবর্তী উচ্চতর এককটি হল ফেমটোসেকেন্ড (১০−১৫ সেকেন্ড), তাই ১০−১৭ সেকেন্ড ও ১০−১৬ সেকেন্ডকে সাধারণত দশ ও একশত অ্যাটোসেকেন্ড হিসেবে প্রকাশ করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "attosecond"Memidex/WordNet Dictionary/Thesaurus। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১১
  2. Electron Motion Filmed, 28 February 2008
  3. Exploring "Attosecond" Time. Visualising an Attosecond... How short is an attosecond?
  4. atto- [A toh] (Danish or Norwegian: eighteen; a decimal prefix used in the international metric system for measurements). Wordinfo.info (5 April 2007). Retrieved 2011-01-23.