অরুণোদয় সাহা
অরুণোদয় সাহা[১] একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যাপক, রাজনীতিবিদ এবং আগরতলা, ত্রিপুরার লেখক। ২০০৭ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে তিনি প্রথম উপাচার্য নিযুক্ত হন।[২][৩]
জীবন
[সম্পাদনা]সাহা ত্রিপুরার বিশালগড়ে একটি ভারতীয় বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অবনী মোহন সাহা একজন ব্যবসায়ী ছিলেন।[২]
তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিএ প্রেসিডেন্সি কলেজ, কলকাতা থেকে, এমএ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন উটাহ স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে। তিনি ৩ জুলাই, ২০০৭-এ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন এবং ১৮ ফেব্রুয়ারি, ২০১৩-এ অবসর গ্রহণ করেন।[২]
তিনি ভারতীয় রাজনৈতিক দল, ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য।[৪] তিনি বলেছিলেন, "আমার পরিবার ঐতিহ্যগতভাবে কংগ্রেসের সাথে ছিল কিন্তু লোকসভার জন্য কংগ্রেস প্রার্থী হিসাবে এই মনোনয়ন কিছুটা অপ্রত্যাশিত। তবে দল আমাকে যেভাবে সম্মানিত করেছে, আমি নির্বাচনেও যথাসাধ্য চেষ্টা করব।”[২]
তিনি একজন স্বীকৃত লেখক। তার লেখা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। তিনি কিছু বই প্রকাশ করেছেন।
তার স্ত্রী অধ্যাপক ড. মঞ্জরী চৌধুরী, ২০১০ সালে মারা যান।[১]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Tripura University VC's wife commits suicide"। news.webindia123.com। ৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- 1 2 3 4 "From education to election, Saha has come a long way"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- ↑ Staff (৪ জুলাই ২০০৭)। "Tripura University elevated to a Central University"। oneindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- ↑ "Arunoday Saha(Indian National Congress(INC)):Constituency- TRIPURA WEST(TRIPURA) - Affidavit Information of Candidate:"। myneta.info। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২।