বিষয়বস্তুতে চলুন

অম্ব্রোয়াস ওয়োঙ্গো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অম্ব্রোয়াস ওয়োঙ্গো
২০২১ সালে ক্রাস্নোদারের হয়ে ওয়োঙ্গো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অম্ব্রোয়াস ওয়োঙ্গো বিতোলো
জন্ম (1991-06-22) ২২ জুন ১৯৯১ (বয়স ৩৪)
জন্ম স্থান এনদিকিনিমেকি, ক্যামেরুন
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোঁপালিয়ে
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৮–২০১০ মুসঁগো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১৪ কোতোঁ ১২৩ (৮)
২০১৪ কোতোঁ বি (০)
২০১৪ নিউ ইয়র্ক রেড বুলস ১৩ (০)
২০১৫–২০১৭ মন্ট্রিয়ল ৬০ (২)
২০১৮– মোঁপালিয়ে ৬০ (৩)
২০২১ক্রাস্নোদার (ধার) (০)
জাতীয় দল
২০১০–২০১১ ক্যামেরুন অনূর্ধ্ব-২০ (০)
২০১৩– ক্যামেরুন ৪৯ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অম্ব্রোয়াস ওয়োঙ্গো বিতোলো (ফরাসি: Ambroise Oyongo; জন্ম: ২২ জুন ১৯৯১; অম্ব্রোয়াস ওয়োঙ্গো নামে সুপরিচিত) হলেন একজন ক্যামেরুনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব মোঁপালিয়ে এবং ক্যামেরুন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৮–১১ মৌসুমে, মাত্র ১৭ বছর বয়সে, ক্যামেরুনীয় ফুটবল ক্লাব মুসঁগোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওয়োঙ্গো ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১০–১১ মৌসুমে, ক্যামেরুনীয় ক্লাব কোতোঁর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কোতোঁর হয়ে চার মৌসুমে ১২৩ ম্যাচে ৮টি গোল করার পর ২০১৪ সালে তিনি মার্কিন ক্লাব নিউ ইয়র্ক রেড বুলসে যোগদান করেছেন। নিউ ইয়র্ক রেড বুলসে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর মন্ট্রিয়লের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৭০ ম্যাচে ৩টি গোল করেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি মন্ট্রিয়ল হতে ফরাসি ক্লাব মোঁপালিয়েতে যোগদান করেছেন।

২০১০ সালে, ওয়োঙ্গো ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের হয়ে ক্যামেরুনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ক্যামেরুনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে ক্যামেরুনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্যামেরুনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৯ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অম্ব্রোয়াস ওয়োঙ্গো বিতোলো ১৯৯১ সালের ২২শে জুন তারিখে ক্যামেরুনের এনদিকিনিমেকিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ওয়োঙ্গো ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ক্যামেরুনের প্রতিনিধিত্ব করেছেন।

২০১২ সালের ১৬ই নভেম্বর তারিখে, ২১ বছর, ৪ মাস ও ২৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওয়োঙ্গো ইন্দোনেশিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্যামেরুনের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি ০–০ গোলে ড্র করেছিল।[] ক্যামেরুনের হয়ে অভিষেকের বছরে ওয়োঙ্গো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ওয়োঙ্গো ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত ক্যামেরুন দলে স্থান পেয়েছেন।[][][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ক্যামেরুন২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭১০
২০১৮
২০১৯১০
২০২০
২০২২
সর্বমোট৪৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Strack-Zimmermann, Benjamin (১৬ নভেম্বর ২০১২)। "Indonesia vs. Cameroon"National Football Teams। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২
  2. "TotalEnergies AFCON 2021: Cameroon names final squad" [টোটালএনার্জিস এএফসিওএন ২০২১: ক্যামেরুন তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে] (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ২২ ডিসেম্বর ২০২১। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 18 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য)
  3. "Africa Cup of Nations 2021 squads" [২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের দল]BBC Sport (ইংরেজি ভাষায়)। বিবিসি। ৪ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ {{সংবাদ উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 7 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য)
  4. "Burkina Faso - Squad Africa Cup 2022 Kamerun" [ক্যামেরুন - আফ্রিকা কাপ ২০২২ ক্যামেরুন দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  5. ওলুদারে, শিনা (৪ জানুয়ারি ২০২২)। "Afcon 2021 squads: Nigeria, Ghana, Cameroon & every official tournament squad list" [এএফসিওএন ২০২১ দল: নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন এবং অন্যান্য দেশের চূড়ান্ত দলের তালিকা]Goal.com (ইংরেজি ভাষায়)। গোল। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]