অমর সিন্ধু
অমর সিন্ধু | |
|---|---|
امر سندھو | |
| জন্ম | সালমা লাগহারি ২৮ আগস্ট ১৯৬৮ পাকিস্তান |
| পেশা | লেখিকা, কবি, বিশেষজ্ঞ |
| পরিচিতির কারণ | সিন্ধু বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা, নারী অ্যাকশন ফোরামের নেত্রী |
সালমা লাগহারি (উর্দু: امر سندھو, সিন্ধি: امر سنڌو ; জন্ম: ২৮ আগস্ট, ১৯৬৮) হলেন একজন পাকিস্তানি লেখিকা, কবি, সক্রিয়কর্মী ও বিশেষজ্ঞ। তিনি অমর সিন্ধু নামেই সমধিক পরিচিত।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]অমর সিন্ধু ১৯৬৮ সালের ২৮ আগস্ট পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুর খাস জেলার দোদো লাগহারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুটি স্নাতকোত্তর ডিগ্রি এবং একটি এলএলবি ডিগ্রি অর্জন করেছেন ।
কর্মজীবন
[সম্পাদনা]তিনি পাকিস্তানের জামশোরোর সিন্ধু বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা এবং সিন্ধি ভাষার কবি। তিনি ডন নিউজ এবং হামসুবতে সংবাদপত্রের বিভাগীয় লেখক হিসাবে লেখালেখি করেন।
সক্রিয়কর্ম
[সম্পাদনা]মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজকর্মী হিসাবে অমর সিন্ধু সংখ্যালঘুদের অধিকার, নারী, সহিংসতা ইত্যাদি বেশ কয়েকটি বিষয়ের সঙ্গে জড়িত রয়েছেন।[১]
একজন সমাজতান্ত্রিক নারীবাদী এবং নারী অধিকারকর্মী হিসাবে তিনি বেশ সক্রিয় এবং নারী অ্যাকশন ফোরামের প্রতিষ্ঠাতা ও নেতৃস্থানীয় সদস্য।
২০১২ সালে, করাচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। তিনি আরফানা মল্লার সাথে ২০০৮ সালে হায়দ্রাবাদে নারী অ্যাকশন ফোরামের যাত্রা শুরু করেছিলেন[২][৩] এবং করাচিতে সাবিন মাহমুদের টি২এফ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।[৪]
২০১৫ সালে তিনি সিন্ধি কবি শায়খ আয়াজের (১৯২৩-১৯৯৭) জীবন উদযাপনের জন্য "আইয়াজ উৎসব" আয়োজন করেছিলেন।[৫] এই উৎসবে যাঁরা শ্রদ্ধা নিবেদন করেছিলেন তাঁদের মধ্যে ছিলেন প্রবীণ রাজনীতিবিদ রসুল বক্স পালিজো এবং লেখক নূরুল হুদা শাহ ।[৬] ২০১৫ সালে তাঁরা কবি ও সাংবাদিক হাসান মুজতবার প্রতিও শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন। [৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Report, Bureau (১৪ নভেম্বর ২০১১)। "'Unholy alliance' blamed for killing of three Hindus"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রথমাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "Women decide to fight back"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "'Stoking of ethnic tensions' by govt condemned"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Inam, Moniza (২৪ সেপ্টেম্বর ২০১৭)। "SOCIETY: GATHERING THE CREATIVE NOMADS"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
- ↑ "Peerless Sindhi poet Shaikh Ayaz comes back to life at week-long festival"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
- ↑ Correspondent, The Newspaper's Staff (২১ ডিসেম্বর ২০১৭)। "'Shaikh Ayaz laid foundation of modern Sindh'"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Correspondent, The Newspaper's Staff (১৮ জুন ২০১৫)। "Literati pay tribute to Hassan Mujtaba"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)