অঞ্জু পন্ত
অঞ্জু পন্ত अञ्जु पन्त | |
|---|---|
২০১৪ সালে সিডনিতে অঞ্জু পন্ত | |
| প্রাথমিক তথ্য | |
| জন্ম | ১৯৭৯ (বয়স ৪৬–৪৭) তনহুঁ, নেপাল |
| উদ্ভব | নেপাল |
| পেশা | সঙ্গীতশিল্পী |
| বাদ্যযন্ত্র | কণ্ঠ্য |
| লেবেল | মিউজিক নেপাল |
| দাম্পত্য সঙ্গী | ধির কৈরলা (বি. ২০২০) |
| ওয়েবসাইট | https://www.anjupanta.org/ |
অঞ্জু পন্ত ( নেপালি: अञ्जु पन्त) হলেন একজন নেপালি গজল এবং নেপথ্য (প্লেব্যাক) সঙ্গীতশিল্পী । তিনি 'মা তিমি বিনা মরিহাল্ছু' চলচ্চিত্রের শিরোনাম সঙ্গীত, সপুত চলচ্চিত্রের ভুন ভুন বোলি ভমরা, কিসমত চলচ্চিত্রের দিল য়ো মেরো দিল, এবং ডর চলচ্চিত্রের সুস্তরি সুস্তরি মনমা সহ একাধিক জনপ্রিয় সংগীত গেয়েছেন।
তিনি ১৮টি চলচ্চিত্রের সঙ্গীত এবং ১০০টিরও বেশি নেপালি একক ও দ্বৈত সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন।[১][২][৩][৪]
হিন্দু গানের বিতর্ক
[সম্পাদনা]২০১৪ সালের ৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে গানের কথার মধ্যে হিন্দু দেবদেবীদের উল্লেখ থাকায় কোনও এক উৎসবে তিনি শুভেচ্ছামূলক গান গাইতে অস্বীকার করেছেন এবং এইজন্য তিনি নেপালি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন। [৫] তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন যে ধর্মীয় কারণে নয় বরং তিনি অসুস্থতার কারণে গান গাইতে রাজি ছিলেন না। ২০১৪ সালে তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হয়েছেন। [৬][৭][৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Anju Panta's solo musical concert"। My Republica (ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ "अन्जु पन्त फाउन्डेसनले एकीकृत बस्ती बनाउने"। www.kantipurdaily.com (নেপালি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Nari - ३५ घर बनाउने अभियानमा अन्जु पन्त"। nari.ekantipur.com। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ "अन्जु पन्त र दीपक पाण्डेको 'चिम्टा' सार्वजनिक"। Ujyaalo Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ "Anju Panta, one of India's biggest celebrities, bows out of Hindu festival after conversion to Christianity"। www.theglobaldispatch.com। ২১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- ↑ "Anju Panta's clarification"। anjupanta.net। ১১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Musickhabar.com page"।
- ↑ "अन्जु पन्तले भनिन: "संचार माध्यममा मेरो भनाइ बारे गलत अर्थ लाग्यो"" (Nepali ভাষায়)।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "Anju Panta clarifies the controversy"। Nepal Toronto.com। সেপ্টেম্বর ২০১৪। ১৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৪।