বিষয়বস্তুতে চলুন

অক্ষরবক্কম

অক্ষরবক্কম
அச்சரப்பாக்கம்
அச்சிறுபாக்கம்
নগর পঞ্চায়েত
অক্ষরবক্কম পাহাড় ও ৩২ নং জাতীয় সড়ক
অক্ষরবক্কম পাহাড় ও ৩২ নং জাতীয় সড়ক
অক্ষরবক্কম তামিলনাড়ু-এ অবস্থিত
অক্ষরবক্কম
অক্ষরবক্কম
তামিলনাড়ুতে অক্ষরবক্কমের অবস্থান
স্থানাঙ্ক: ১২°২৩′৪৫″ উত্তর ৭৯°৪৮′৩৩″ পূর্ব / ১২.৩৯৫৯° উত্তর ৭৯.৮০৯১° পূর্ব / 12.3959; 79.8091
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু
মহানগরচেন্নাই
জনসংখ্যা (২০১১)
  মোট১০,৩৬২
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০৩৩০১
টেলিফোন কোড৯১-৪৪
যানবাহন নিবন্ধনTN-19 (টিএন-১৯)

অক্ষরবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি নগর পঞ্চায়েত। ২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে করুঙ্গুলির জনগণনা ছিলো ৯,০১৩ জন৷[] এই স্থানে অবস্থিত অক্ষীশ্বরস্বামী শিব মন্দিরটি দেবরম নির্দেশিত ২৭৫ টি পাঠল প্রাপ্ত স্থলমের মধ্যে অন্যতম৷ অক্ষরবক্কম শহরটি চেন্নাই শহর থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত৷ বর্তমানে এটি চেন্নাই মহানগর অঞ্চলের অন্তর্গত৷

জনশ্রুতি

[সম্পাদনা]

জনশ্রুতি অনুযায়ী, এক পাণ্ড্য রাজা স্থানীয় নদীতে বাঁধ নির্মাণের জন্য গঙ্গা থেকে পলিমাটি তুলে আনতে রথে গমন করেন৷৷ এই অঞ্চলের বনাঞ্চল অতিক্রম করার সময়ে তার রথের অক্ষ দ্বিখণ্ডিত হয়ে যায়৷ নামটির বিশ্লেষণ করলেও এই ইতিহাসের আভাস পাওয়া যায়৷ অক্ষরবক্কম নামটি এসেছে অক্ষ (অচ্চু), ইরু, ভাগম তিনটি একত্রীকরণে, যার অর্থ অক্ষের দ্বিখণ্ডীকরণ৷ অক্ষরবক্কম কালের নিয়মে স্থানীয় উচ্চারণে অচ্চিরুপাক্কমে পরিণত হয়েছে৷

অবস্থান

[সম্পাদনা]

অক্ষরবক্কম অন্যতম ব্যস্ত ৩২ নং জাতীয় সড়কের চেন্নাই - তুতিকোরিন অংশে অবস্থিত৷ এটি বিখ্যাত মন্দিরনগরী মেলমরুবতুর থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত৷ অক্ষরবক্কমের পুলিশ থানাটি একশত বছরের পুরানো ঐতিহ্য বহন করছে৷

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]
ধর্মভিত্তিক জনগণনা-২০১১[]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
 
৮৩.৫২%
মুসলিম
 
১২.৯৩%
খ্রিষ্টান
 
২.৭৯%
শিখ
 
০.০০%
বৌদ্ধ
 
০.০০%
জৈন
 
০.৫৪%
অন্যান্য
 
০.০০%
অবিবৃত
 
০.১৭%

২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[] অক্ষরবক্কমের মোট জনসংখ্যা ১০,৩৬২ জন, যেখানে ৫,১৫০ জন পুরু ও ৫,২১২ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ১০১২ জন নারীর বাস৷[] মোট পরিবার সংখ্যা ২,৫৬৫ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ১,০৯৭, যা মোট জনসংখ্যার ১০.৫৯ শতাংশ৷ অক্ষরবক্কমের মোট সাক্ষরতার হার ৮২.৯৯ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮৯.৯০ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭৬.২৯ শতাংশ৷[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০০৮
  2. "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫
  3. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১
  4. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪
  5. https://www.census2011.co.in/data/town/803373-acharapakkam-tamil-nadu.html