মোঁ ব্লঁ
| মঁ ব্লঁ (Mont Blanc) | |
|---|---|
| Monte Bianco | |
মঁ ব্লঁ'র দক্ষিন প্বার্শ |
|
| উচ্চতা | মিটার (১৫,৭৮১ ফুট) |
| সুপ্রত্যহ্মতা | মিটার (১৫,৪০৪ ফুট) ranked 11th |
| পূর্বপুরুষ শিখর | Mount Everest |
| অবস্থান | |
|
|
|
| পরিসীমা | Graian Alps |
| স্থানাঙ্ক | 45°50′01″N 006°51′54″E / 45.83361°উ 6.865°পূস্থানাঙ্ক: 45°50′01″N 006°51′54″E / 45.83361°উ 6.865°পূ |
| আরোহণ | |
| প্রথম উদয় | ৮ আগষ্ট ১৭৮৬ |
মঁ ব্লঁ (ফরাসি: Mont Blanc) আল্পস পর্বতমালা ও পশ্চিম ইয়োরোপের সর্বোচ্চ পর্বত। সমুদ্রতল থেকে এর শীর্ষ বিন্দুর উচ্চতা ৪৮০৮ মিটার। আক্ষরিক অর্থে মঁ ব্লঁ অর্থ হলো ‘শুভ্র পর্বত’।
আল্পস পর্বতমালার অংশ মঁ ব্লঁ পর্বতটি ইতালির আওস্তা উপত্যকা এবং ফ্রান্স-এর ওত-সাভোয়া এলাকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। পর্বতশীর্ষটি ঠিক কোন্ দেশের চৌহদ্দিতে অবস্থিত তা নিয়ে এখনো বাদানুবাদ চলছে। ফ্রান্স ও ইতালি উভয়েই এটিকে নিজ-নিজ দেশের অন্তর্গত বলে দাবী করে। ১৮৬১ খ্রিস্টাব্দে ফ্রান্স ও সার্দিনিয়া রাজ্যের মধ্যে এক আলোচনায় পর্বতটির শীর্ষবিন্দুতে দেশ দুইটির সীমানা নির্ধারিত হয়।
মঁ ব্লঁ’র কাছে অবস্থিত সবচেয়ে পরিচিত দুইটি শহর হচ্ছে ইতালির আওস্তা উপত্যকার কুরমাইয়োর এবং ফ্রান্সের ওত-সাভোয়া এলাকার শামোনিখ। শামোনিখেই প্রথম শীতকালীন অলিম্পিক্সের আসর বসে। মঁ ব্লঁ-র তলদেশ দিয়ে ১৯৫৭ ও ১৯৬৫ খ্রিস্টাব্দের মধ্যে এই দুই শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ১১.৬ কিলোমিটার দীর্ঘ মঁ ব্লঁ টানেল খোঁড়া হয়।
পর্যটন [সম্পাদনা]
মঁ ব্লঁ ও তার আশেপাশের পর্বতগুলি পর্বতারোহন এবং স্কি করার এলাকা হিসেবে জনপ্রিয়। এছাড়াও সুইজার্যলাণ্ড ভ্রমণকারীদের জন্য মঁ ব্লঁ একটি অপরিহার্য পর্যটন কেন্দ্র।
গ্যালারি [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
|||||||||||||||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |