হিলারি ডাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিলারি ডাফ

দ্য হার্ট ট্রুথ-এর রেড ড্রেস কালেকশনে হিলারি ডাফ
প্রাথমিক তথ্যাদি
জন্ম নাম হিলারি এরহার্ড ডাফ
জন্ম সেপ্টেম্বর ২৮, ১৯৮৭ (1987-09-28) (বয়স ২৫)
হিউস্টন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরন পপ, নৃত্য, রক
পেশা অভিনেত্রী, কণ্ঠশিল্পী, গীতিকার, ফ্যাশন ডিজাইনার, চলচ্চিত্র প্রযোজক, মুখপাত্র
বাদ্যযন্ত্র কণ্ঠ
কার্যকাল ১৯৯৭–বর্তমান
লেবেল হলিউড, বুয়েনা ভিস্তা (২০০২—২০০৮)
ওয়েবসাইট www.hilaryduff.com

হিলারি এরহার্ড ডাফ (ইংরেজি: Hilary Erhard Duff) (জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৮৭) একজন মার্কিন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী। শৈশবে স্থানীয় মঞ্চনাটক ও টেলিভিশনের বাণিজ্যিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। টেলিভিশন ধারাবাহিক লিজি ম্যাকগুইর-এ নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি বেশ কিছু সফল ফিচার চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে আছে চিপার বাই দ্য ডাজেন (২০০৩), দ্য লিজি ম্যাকগুইর মুভি (২০০৩), এবং চিপার বাই দ্য ডাজেন ২ (২০০৫)।

পরিচ্ছেদসমূহ

প্রাথমিক জীবন ও পরিবার [সম্পাদনা]

হিলারি ডাফের জন্ম ১৯৮৭ সালের ২৮ সেপ্টেম্বর, টেক্সাসের হিউস্টনে[১] তিনি তাঁর মা সুসান কালিন (বিবাহপূর্ব নাম: কব) ও বাবা রবার্ট এরহার্ডের দ্বিতীয় সন্তান। তাঁর মা ছিলেন পেশায় একজন গৃহিনী ও চলচ্চিত্র প্রযোজক, এবং বাবা ছিলেন পরিবারিকভাবে চালু একটি চেইন স্টোরের অংশীদার।[২] হেইলি ডাফ নামে তাঁর এক বড়বোন রয়েছে। তিনিও পেশায় একজন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী। বড় বোনের পাশাপাশি হিলারির মা তাঁকেও অভিনয়ের শেখায় উৎসাহ দিতেন। পরবর্তীতে তাঁরা দুই বোনই স্থানীয় অনেক মঞ্চে অভিনয় করে বেশ কিছু পুরস্কার লাভ করেন।[৩] যথাক্রমে আট ও ছয় বছর বয়সে তাঁরা দুইবোন ব্যালে নৃত্য শেখা শুরু করেন।[১] তাঁরা দুই বোনই অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে বেশি উৎসাহিত ছিলেন, এবং অবশেষে তাঁরা তাঁদের মায়ের সাথে ক্যালিফোর্নিয়া চলে যান। ব্যবসা চালানোর স্বার্থে ডাফের বাবা হিউস্টনে থেকে যান।[২][৩] কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় অডিশন ও ঘুরাঘুরির পর ডাফ বোনদ্বয় বেশকিছু টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেন।[২]

আরও পড়ুন [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ "Hilary Duff Biography[[Category:Articles containing explicitly cited English language text]]"HilaryDuff.com। সংগৃহীত 2007-11-09  Wikilink embedded in URL title (সাহায্য)
  2. ২.০ ২.১ ২.২ Richard Huff (2002-12-01)। "A very busy Miss 'Lizzie'"। NY daily news। archived from the original on 2006-02-09http://web.archive.org/web/20060209154501/http://www.nydailynews.com/front/story/39915p-37686c.html। সংগৃহীত 2008-01-16
  3. ৩.০ ৩.১ "Hilary Duff Biography"। Hollywood Pulse। সংগৃহীত 2009-12-12 

বহিঃসংযোগ [সম্পাদনা]