হাওয়ার্ড ডিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাওয়ার্ড ডিন
Howard Dean
হাওয়ার্ড ডিন

Dean at DNC event in 2006


পদাধিকার
দপ্তরের দ্বায়িত্বগ্রহন
February 12, 2005
পূর্বসূরী Terry McAuliffe
উত্তরসূরী Incumbent

দপ্তরের কার্যকাল
August 14, 1991 – January 8, 2003
Lieutenant Barbara Snelling (1993–1997)
Douglas A. Racine (1997–2003)
পূর্বসূরী Richard A. Snelling
উত্তরসূরী Jim Douglas

দপ্তরের কার্যকাল
1987 – 1991
গভর্নর Madeleine M. Kunin (1987–1991)
Richard A. Snelling (1991)
পূর্বসূরী Peter Plympton Smith
উত্তরসূরী Barbara W. Snelling (1993)

জন্ম নভেম্বর ১৭, ১৯৪৮ (1948-11-17)(৬০ বছর)
East Hampton, New York
রাজনৈতিক দল Democratic
স্বামী/স্ত্রী Judith Steinberg Dean
পেশা Physician / politician
ধর্ম United Church of Christ

হাওয়ার্ড ব্রাশ ডিন ৩য় (ইংরেজি ভাষায়: Howard Brush Dean III) (জন্ম ১৭ই নভেম্বর, ১৯৪৮) একজন মার্কিন রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি বর্তমানে মার্কিন রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় সংগঠন ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান। রাজনীতিতে যোগ দেবার আগে ডিন ১৯৭৮ সালে আলবার্ট আইনস্টাইন কলেজ অভ মেডিসিন থেকে ডাক্তারি পাশ করেন। তিনি ১৯৮২ সালে ভার্মন্ট হাউজ অভ রেপ্রেজেন্টেটিভ্‌সে এবং ১৯৮৬ সালে লিউটেনেন্ট গভর্নর হিসেবে নির্বাচিত হন। দুইটিই ছিল অস্থায়ী পদ এবং তিনি চিকিৎসক হিসেবে কাজ চালিয়ে যান। ১৯৯১ সালে ডিন ভার্মন্টের গভর্নর হন। এরপর ডিন ঐ পদে আরও পাঁচ বার নির্বাচিত হন এবং তিনি ২০০৩ সাল পর্যন্ত ভার্মন্টের গভর্নর ছিলেন। ডিন ২০০৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার শুরুর দিকে বেশ এগিয়ে ছিলেন, যদিও পরে জন কেরির কাছে হেরে যান। তিনি ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের জোরালো প্রতিবাদ করেন। ডিন-ই প্রথম তাঁর নির্বাচনী প্রচারণার ব্যয় মেটাতে ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক পরিমাণে তহবিল সংগ্রহের উদ্যোগ নেন; এই একই কৌশল পরবর্তীতে বারাক ওবামা ২০০৮ সালের নির্বাচনে কাজে লাগান। ডিন ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।