স্টিভেন পিংকার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| স্টিভেন পিংকার | |
|---|---|
| জন্ম | সেপ্টেম্বর ১৮, ১৯৫৪ মন্ট্রিয়াল, কানাডা |
| বাসস্থান | বস্টন, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | কানাডীয়-মার্কিনী |
| ক্ষেত্র | ভাষা অর্জন মানসিক প্রতিচ্ছবিসমূহ বিবর্তনমূলক মনোবিজ্ঞান |
| প্রতিষ্ঠান | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অভ টেকনলজি |
| প্রাক্তন ছাত্র | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ম্যাকগিল বিশ্ববিদ্যালয় |
| পিএইচডি উপদেষ্টা | স্টিভেন কসলিন |
| পিএইচডি ছাত্রসমূহ | গ্যারি মার্কাস মাইকেল আলম্যান |
| যেজন্য পরিচিত | ভাষা এবং বোধন মনোবিজ্ঞানের উপর সাধারণের পাঠ্য জনপ্রিয় বই লেখার জন্য |
স্টিভেন আর্থার পিংকার (জন্ম ১৮ই সেপ্টেম্বর, ১৯৫৪, মন্ট্রেয়াল, কানাডা) একজন খ্যাতিমান মার্কিন পরীক্ষামূলক মনোবিজ্ঞানী (experimental psychologist) ও বোধন বিজ্ঞানী (cognitive scientist)। তিনি একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক ও বিবর্তনবাদী মনোবিজ্ঞান (evolutionary psychology) ও মনের গণনামূলক তত্ত্বের (computational theory of mind) উৎসাহী প্রবক্তা। সাধারণের জন্য লেখা তাঁর পাঁচটি বই – The Language Instinct, How the Mind Works, Words and Rules, The Blank Slate, ও The Stuff of Thought – বহু পুরস্কার জিতেছে।
পিংকার মূলত দৃষ্টিগত বোধন (visual cognition) ও শিশুদের ভেতর ভাষার বিকাশ (language development) নিয়ে গবেষণা করেন। ভাষা মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি, কোন অর্জিত কৌশল নয় - এ মতবাদের প্রচলক হিসেবে পিংকার বিখ্যাত।