সিরোসিস
| সিরোসিস | |
|---|---|
| শ্রেণীবিভাগ এবং বহিরাগত রিসোর্স | |
যকৃতের ক্রনিক ফেইলিওরের ফলে একজন রোগীর পেটে দেখা দেওয়া এসেসাইট (ascites) এবং ক্যাপাট মেডুসা (caput medusae) |
|
| আইসিডি-১০ | K70.3, K71.7, K74. |
| আইসিডি-৯ | 571 |
| রোগ ডাটাবেস | 2729 |
| ইঔষধ | med/3183 radio/175 |
| মেএসএইচ | D008103 |
সিরোসিস (ইংরেজী ভাষায় Cirrhosis- (উচ্চারণ: /sɪˈroʊsɪs/) বা লিভার সিরোসিস মানুষের যকৃতের দীর্ঘস্থায়ী রোগের ফল যা দীর্ঘস্থায়ী ক্ষত থেকে সৃষ্টি হতে পারে এবং মারাত্মক পর্যায়ের সিরোসিসে যকৃৎ এর কার্যক্ষমতা নষ্ট হয়ে মানুষের মৃত্যু ডেকে আনতে পারে[১]। সিরোসিসের বৈশিষ্ট্য হচ্ছে এতে যকৃতের সুস্থ-সবল কলা (tissue) ক্ষয়যুক্ত কলা বা নডিউল (nodule) দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়[২][৩][৪] ফলে যকৃত আর কাজ করতে পারে না। সিরোসিসের প্রধান কারণগুলোর মধ্যে যকৃতের দীর্ঘস্থায়ী রোগ এবং যকৃতে সংক্রমণ ছাড়াও দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত মদ্যপান, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ফ্যাটি লিভার রোগ ইত্যাদি[৫]। তবে সিরোসিসের প্রধান কারণ দেশ অনুযায়ী ভিন্ন হয়। যেমন ইউরোপ এবং আমেরিকায় সিরোসিস হয় প্রধানতঃ মদ্যপানের ফলে আর হেপাটাইটিস সি ভাইরাসের আক্রমেন। পক্ষান্তরে বাংলাদেশে প্রধানতঃ হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণ আর ফ্যাটি লিভার লিভার সিরোসিসের পেছনে দায়ী (প্রায় আড়াই হাজার রোগীর উপরে জরীপ চালিয়ে দেখা গেছে [৬])। এছাড়াও অজানা কারণে লিভার সিরোসিস হতে পারে।
এপিডেমিওলজী [সম্পাদনা]
██ কোন তথ্য নেই
██ ৫০ জনের কম
██ ৫০-১০০
██ ১০০-২০০
██ ২০০-৩০০
██ ৩০০-৪০০
██ ৪০০-৫০০
██ ৫০০-৬০০
██ ৬০০-৭০০
██ ৭০০-৮০০
██ ৮০০-৯০০
██ ৯০০-১০০০
██ ১০০০ এর অধিক
সিরোসিস এবং যকৃতের দীর্ঘস্থায়ী রোগ প্রতিবছর প্রায় ২৭,০০০ মানুষের মৃত্যু ঘটিয়ে ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর কারণ হিসেবে পুরুষদের ক্ষেত্রে ১০তম এবং মহিলাদের ক্ষেত্রে ১২তম ছিল [৮]।
তথ্যসুত্র [সম্পাদনা]
- ↑ "সিরোসিস – বাংলাদেশ জাতীয় ই-তথ্যকোষ"। সংগৃহীত অক্টোবর ২৮, ২০১১।
- ↑ "সিরোসিস – MayoClinic.com"।
- ↑ "লিভার সিরোসিস"। যকৃতের প্যাথলজীর উপরে গবেষণা।
- ↑ "প্যাথলজী শিক্ষা: গ্যাস্ট্রোইনটেস্টিনাল"।
- ↑ "সিরোসিস অব লিভার, ইন্ডিয়া ডেভেলপমেন্ট গেইটওয়ে ওয়েবসাইট"। সংগৃহীত অক্টোবর ২৮, ২০১১।
- ↑ "লিভার সিরোসিস ক্যানসার নয় (প্রথম আলোর নিবন্ধ"। ডা. মামুন-আল-মাহতাব, তারিখ: ০৩-০২-২০১০। সংগৃহীত অক্টোবর ২৮, ২০১১।
- ↑ "ডব্লিউ এইচ ও (WHO) দেশসমূহের রোগ অনুযায়ী গণনা"। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০০৯। সংগৃহীত নভেম্বর ১১,২০০৯।
- ↑ Anderson RN, Smith BL (2003)। "Deaths: leading causes for 2001"। National vital statistics reports: from the Centers for Disease Control and Prevention, National Center for Health Statistics, National Vital Statistics System 52 (9): 1–85। PMID 14626726।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Cirrhosis of the Liver at the National Digestive Diseases Information Clearinghouse (NDDIC). NIH Publication No. 04-1134, December 2003.