শর্মিলা বসু
| শর্মিলা বসু | |
|---|---|
| জন্ম | জুলাই ৪, ১৯৫৯ বস্টন, ম্যাসাচুসেটস |
| জাতীয়তা | ভারতীয় আমেরিকান |
| পেশা | সিনিয়র গবেষণা সহযোগী |
শর্মিলা বসু (জন্ম: ৪ঠা জুলাই, ১৯৫৯ বস্টন, ম্যাসাচুসেটস), একজন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান, বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র গবেষণা সহযোগী।[১]
তিনি তার লেখা বই "ডেড রেকনিং: ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি"-তে দাবি করেছেন যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক যে ব্যাপক গণহত্যা ও ধর্ষণ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয় তা রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারত কর্তৃক অতিরঞ্জিত।[২][৩][৪] তিনি বহুসংখ্যক প্রত্যক্ষদর্শীর সাক্ষাতকার গ্রহনপূর্বক উপসংহার টেনেছেন যে, ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানী সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী উভয় পক্ষই ব্যাপক গণহত্যা চালিয়েছিল। তার এই দৃষ্টিভঙ্গী বাংলাদেশ ও ভারতে ইতিহাসবিদদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। অনেক গবেষক তার কাজে অনেক অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন। [৫] [৬] [৭] [৮] [৯]
তিনি কোলকাতার মডার্ন হাই স্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি Bryn Mawr College থেকে A. B. অর্জন করেছেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতি বিষয়ে মাস্টার্স ও পিএইচডি লাভ করেছেন।
পরিবার [সম্পাদনা]
তার পিতার নাম শিশির কুমার বসু, যিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তার মায়ের নাম কৃষ্ণা বসু, যিনি একজন ইংরেজীর অধ্যাপক, লেখক ও রাজনীতিবিদ। তার পিতামহ শরৎ চন্দ্র বসু একজন ব্যারিস্টার ও প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিলেন। তার পিতামহের ভাই ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু।
আরো পড়ুন [সম্পাদনা]
- The truth about the Jessore massacre by Sarmila Bose in The Telegraph, Calcutta, 19 March 2006
- New impartial evidence debunks 1971 rape allegations against Pakistan Army, Daily Times Editorial, July 2, 2005
- ডেড রেকনিং বইটির বাংলা অনুবাদ পাওয়া যাবে এখানে: http://www.box.com/s/dc5c64e3504db6fad567
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Oxford University Faculty Bio
- ↑ Woodrow Wilson Center Woodrow Wilson Center Book Launch event
- ↑ Anatomy of Violence: Analysis of Civil War in East Pakistan in 1971 by Sarmila Bose in the Economic and Political Weekly, October 8, 2005
- ↑ Losing the Victims: Problems of Using Women as Weapons in Recounting the Bangladesh War by Sarmila Bose in the Economic and Political Weekly, September 22, 2007
- ↑ Naeem Mohaiemen, "Flying Blind: Waiting for a real Reckoning on 1971", Economic & Political Weekly, vol xlvi no 36, September 3, 2011
- ↑ Sarmila Bose, "‘Dead Reckoning’: A Response"; Naeem Mohaiemen, "Another Reckoning"; Economic & Political Weekly, vol xlvi no 53, December 31, 2011.
- ↑ "The Daily Star"। Dead Reckoning: Disappearing stories and evidence। http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=214413।
- ↑ "The Daily Star"। Thoughts on Dead Reckoning। http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=214413।
- ↑ Unheard Voice blog has compiled some responses to Bose