লিনডাউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিনডাউ দ্বীপের ছবি
লিনডাউ দ্বীপের ছবি

লিনডাউ (জার্মান ভাষায়: Lindau) জার্মানির Lake Constance এর পূর্ব অংশে অবস্থিত একটি দ্বীপ ও শহর। এটি বাভারিয়ার Bundesland এর মধ্যে পড়েছে এবং লিনডাউ জেলার রাজধানী হিসেবেও কাজ করছে। ঐতিহাসিক লিনডাউ শহর মাত্র .৬৮ বর্গ কিমি আয়থনের একটি দ্বীপে। এই দ্বীপটি সেতু এবং রেলপথের মাধ্যমে মূল ভূমির সাথে সংযুক্ত।

[সম্পাদনা] লিনডাউ নোবেল সম্মেলন

১৯৫১ সাল থেকে প্রতি বছর এই শহরে নোবেল বিজয়ীদের একটি সম্মেলন হয়। এতে একসাথে প্রায় ৩০ জন নোবেল বিজয়ী উপস্থিত থাকেন এবং তাদের সাথে সময় কাটাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ তরুণ গবেষক ও শিক্ষার্থী জড়ো হন। প্রথমে শুধু পদার্থবিজ্ঞান ও রসায়নে বিজয়ীদেরই একত্রিত করা হতো। বর্তমানে এর সাথে চিকিৎসাবিজ্ঞান ও অর্থনীতিও যুক্ত হয়েছে।

২০০৭ সাল থেকে বাংলাদেশের তরুণ গবেষক ও শিক্ষার্থীরাও এই সম্মেলনে অংশ নিচ্ছে। ২০০৮ সালের জন্যও বাংলাদেশ থেকে তিনজন মনোনীত হয়েছেন।

[সম্পাদনা] বহিঃসংযোগ

ব্যক্তিগত হাতিয়ারসমূহ