মিথুন (তারকামণ্ডল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিথুন তারকামণ্ডল
তারকামণ্ডল
মিথুন তারকামণ্ডল
মিথুন তারকামণ্ডল-এ অবস্থিত তারার তালিকা
সংক্ষিপ্ত রূপ Gem
জেটিটিভ জেমিনোরাম
প্রতীকি তাৎপর্য যমজ
বিষুবাংশ
বিষুবলম্ব ২০
ক্ষেত্রফল ৫১৪ বর্গ ডিগ্রী (৩০তম)
প্রধান তারাসমূহ ৮, ১৭
বেয়ার/ফ্ল্যামস্টিডের
তারাসমূহ
৭৭
জানা গ্রহবিশিষ্ট
তারাসমূহ
উজ্জল তারাসমূহ
নিকটতম তারাসমূহ
উজ্জলতম তারা Pollux (β Gem) (১.১m)
নিকটতম তারা Pollux (β Gem) (৩৩.৭ ly)
মেসিয়ার বস্তু
উল্কা বৃষ্টিসমূহ জেমিনিড্‌স
রো জেমিনিড্‌স
সীমান্তবর্তী
তারামণ্ডলসমূহ
বনমার্জার মণ্ডল
অরিগা মণ্ডল
বৃষ রাশি
কালপুরুষ মণ্ডল
একশৃঙ্গী মণ্ডল
শুনী মণ্ডল
কর্কট রাশি
+৯০° এবং −৬০° সীমারেখার মধ্যে দেখা যায়।
ফেব্রুয়ারি মাসে ২১:০০টায় (রাত ৯:০০)
সবচেয়ে স্পষ্ট দেখা যায় ।


জ্যোতিষ শাস্ত্রের আলোকে মিথুন রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: মিথুন রাশি (জ্যোতিষ শাস্ত্র)

মিথুন রাশি (ইংরেজি: Gemini) আধুনিক ৮৮টি তারামণ্ডলের একটি এবং প্রাচীনকাল থেকে নির্ধারিত ১২টি রাশির একটি। মিথুন নামক এই তারার সমষ্টিটি অবশ্যই পৃথিবী থেকে যেভাবে দেখা যায় সেভাবে মানুষ কল্পনা করেছে। বাস্তবে এর তারাগুলো হয়তোবা অনেক দূরে দূরে অবস্থিত। এই তারামণ্ডলটি অরিগা মণ্ডলের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

[সম্পাদনা] গভীর আকাশের বস্তুসমূহ

অরিগা মণ্ডলের দক্ষিণ-পূর্ব দিকে দুইটি বেশ উজ্জ্বল এবং বড় আকারের তারা দেখা যায়। দুটি তারার উজ্জ্বলতা প্রায় একই মনে হলেও প্রকৃতপক্ষে দক্ষিণের তারাটি একটু বেশী উজ্জ্বল। তারা দুটির মধ্যে ব্যবধান ৫°। সাধারণ এই তারাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কল্পনা করে আকাশের অন্যান্য তারার মধ্যবর্তী ব্যবধানের কল্পনা করা যায়। এই তারা দুইটিকে দুজন মানুষের মাথারুপে কল্পনা করা হয়। উত্তরে অবস্থিত তারার নাম ক্যাস্টর এবং দক্ষিণের তারাটির নাম পোলাক্‌স। এই উভয় তারা থেকেই পাঁচটি করে তারা এক সরলরেখায় অবস্থান করছে। তারাগুলোর মাধ্যমে কল্পিত সরলরেখাটি ছায়াপথের অভ্যন্তরভাগ পর্যন্ত চলে গিয়েছে। এই সরলরেখা দুইটি আবার প্রায় সমান্তরাল। উপরের দুটি তারা এবং তাদের থেকে প্রাপ্ত সরলরেখা দুটি মিলেই মিথুন রাশি। সরলরেখা দুটির মাধ্যমে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষের কল্পনা করা যায় বলেই এই রাশি তথা তারামণ্ডলের নাম হয়েছে মিথুন।

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ