মিখাইল কালাশনিকভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিখাইল কালাশনিকভ (Mikhail Timofeyevich Kalashnikov)
Михаил Тимофеевич Калашников
Michael Kalashikov.jpg
Mikhail Kalashnikov on 31 December 2009 in Kremlin, মস্কো
জন্ম ১০ নভেম্বর ১৯১৯ (1919-11-10) (বয়স ৯৩)
কুর্য়া, আল্টাই ক্রাই
বাসস্থান আইজেবেস্ক
জাতীয়তা রাশিয়ান
পেশা ক্ষুদ্রাস্ত্রের ডিজাইনার, রাশিয়ান লেফটেন্যান্ট জেনারেল
যে জন্য পরিচিত একে-৪৭ অস্ত্রের ডিজাইনার
দাম্পত্য সঙ্গী এক্যাটরিনা কালাশনিকভ[১]
সন্তান ভিক্টর, নেলী, নাতাশা ও এলেনা[১]
পিতা-মাতা টিমোফে কালাশনিকভ, আলেকজান্দ্রা কালাশনিকভ
পুরস্কার Hero of Socialist Labour
Hero of the Russian Federation
Order of St. Andrew
Lenin Prize
Stalin Prize
State Prize of the Russian Federation
Order of Merit for the Fatherland II class
এবং অন্যান্য

লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কারাশনিকভ (ইংরেজি ভাষায়: Mikhail Timofeyevich Kalashnikov, রুশ: Михаи́л Тимофе́евич Кала́шников, Mihail Timofejevič Kalašnikov) (জন্ম: ১০ই নভেম্বর, ১৯১৯) সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার একে-৪৭ অস্ত্রের বিশ্ব বিখ্যাত নির্মাতা ও ডিজাইনার। তাকে প্রথম ব্যক্তি হিসেবে রাশিয়ার বীর ও একসাথে দুবার সমাজতান্ত্রিক শ্রম বীর উপাধি দেওয়া হয়েছে।

জীবনবৃত্তান্ত


মিখাইল টিমফিয়েভিচ কালাশনিকভ ১৯১৯ সালের ১০ নভেম্বর রাশিয়ার Kurya তে জন্মগ্রহন করেন । তার পিতামাতার নাম টিমফি কালাশনিকভ ও আলেকজান্দ্রা কালাশনিকভ ।

১৯৩৮ সালে তিনি সোভিয়েত সেনাবাহিনিতে একজন ট্যাঙ্ক ড্রাইভার হিসেবে যোগ দেন । অক্টোবর ১৯৪১ সালে তিনি Battle of Bryansk যুদ্ধে আহত হন । তখন হাসপাতালে থাকা অবস্থায় তিনি সহযোদ্ধাদের কাছ থেকে জানতে পারেন জার্মানদের অস্ত্র সমুহ উন্নত হওয়ায় তারা হতাহত বেশি হচ্ছেন । এছাড়াও তিনি লক্ষ্য করেন জার্মানদের ব্যবহার করা Stg. 44 রাইফেলটি অন্যসকল প্রচলিত রাইফেলের তুলনায় বেশি কার্যকরী ।

তৎকালীন Mausar ও Mosin Nagant বোল্ট অ্যাকশন রাইফেলে দুরের লক্ষ্যভেদ করা গেলও সেগুলি ছিল ধীর । তাই তিনি একটি সাবমেশিনগান নকশা করেন । যদিও সেটা সোভিয়েত বাহিনীতে গৃহীত হয় নি কিন্তু তার দক্ষতা প্রকাশিত হয় ।

১৯৪২ সালে তাকে Central Scientific-developmental Firing Range for Rifle Firearms of the Chief Artillery Directorate of the Red Army (RKKA) তে নিয়োগ দেয়া হয় ।

১৯৪৪ সালে তিনি ৭.৬২x৩৯ মিমি বুলেট দ্বারা পরিচালিত একটি রাইফেলের নকশা করেন । এবং সেটি তিনি ১৯৪৬ সালে অনুষ্ঠিত রাইফেল প্রতিযোগিতায় জমা দেন । তার সেই Mikhtim রাইফেল প্রতিযোগিতায় জয়ী হয় ।

১৯৪৭ সালে তিনি এর উপর ভিত্তি করে নতুন এক রাইফেলের নকশা করেন যা একে ৪৭ নামে পরিচিতি পায় । পরে তিনি বলেন এই অতি সাধারন ও সহজ রাইফেলের নকশায় তিনি রাশিয়ান সাহিত্য ও বাইবেল থেকে অনুপ্রাণিত হয়েছিলেন ।

পরিচ্ছেদসমূহ

উক্তিসমূহ [সম্পাদনা]

২০০৭ সালে মস্কোতে কালাশনিকভ

একে-৪৭ অস্ত্র নিয়ে মিখাইল কারাশনিকভের সবচেয়ে আলোচিত উক্তি হল:[২]

"যখন বিন লাদেনের হাতে একে-৪৭ দেখি তখন আমি চিন্তিত হয়ে পড়ি। কিন্তু আমার কি দোষ; সন্ত্রাসীরা তো আর বোকা নয়; তারাও সবচেয়ে ভাল অস্ত্র ব্যবহার করে।"

"আমি আমার উদ্ভাবন নিয়ে গর্ববোধ করলেও ইহা মাঝে মাঝে আমাকে কষ্ট দেয় সন্ত্রাসীদের ব্যবহারের জন্য। আমি মানুষের কাজে এমন যন্ত্র যেমন ঘাস কাটার মেশিন উদ্ভাবন করলে সবচেয়ে আনন্দিত হতাম।"[৩]

  • "আমার উদ্ভাবন এখন অনেক দেশের স্বাধীনতা আনে।"
  • "জার্মানদের জন্যই আমার একে৪৭ ডিজাইন করতে হয়েছিল। তা না হলে আমি কৃষি কাজে প্রয়োজনীয় এমন যন্ত্র বানাতাম।"

আরও পড়ুন [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ "Калашников Михаил Тимофеевич"। weaponplace.ru। 
  2. Kalashnikov: 'I wish I'd made a lawnmower', The Guardian, 30 July 2002
  3. "Kalashnikov: 'I wish I'd made a lawnmower'"। The Guardian। 30 July 2002। সংগৃহীত 2011-02-21 

বহিঃসংযোগ [সম্পাদনা]