ভোল্ফগাংক্ আমাডেয়ুস মোৎসার্ট
| ভোল্ফগ্যাং আমাদেয়্যস্ মোৎসার্ট | |
|---|---|
|
মোৎসার্টের প্রতিকৃতি: বারবারা ক্রাফ্ট্ ১৮১৯
|
|
| জন্ম | জানুয়ারি ২৭, ১৭৫৬ জাল্ৎস্বুর্গ, অস্ট্রিয়া (তারপর পবিত্র রোমান সাম্রাজ্য) |
| মৃত্যু | ডিসেম্বর ৫, ১৭৯১ ভিয়েনা, অস্ট্রিয়া (৩৫ বৎসর) |
ভোল্ফগ্যাং আমাদেয়্যস্ মোৎসার্ট (জার্মান ভাষায় Wolfgang Amadeus Mozart ভ়োল্ফ়্গাংক্ আমাডেউস্ মোৎসাআট্) (জানুয়ারি ২৭, ১৭৫৬ – ডিসেম্বর ৫, ১৭৯১) অস্ট্রীয় সুরকার। তিনি জাল্ৎস্বার্গ (জার্মান: Salzburg জ়াল্ৎস্বুয়াক্) শহরে ১৭৫৬ সালে জন্মগ্রহণ করেন।
পিতা - লেওপোল্ড মোৎসার্ট (জার্মান: Leopold Mozart লেওপোল্ট্ মোৎসাআট্) জাল্ৎস্বার্গ আর্চবিশপের সভাতে সঙ্গীতজ্ঞ ছিলেন।
স্ত্রী - কন্সতান্জে (Constanze Mozart (née Weber) (5 January 1762 – 6 March 1842) )।
তাঁদের ছয়জন সন্তান ছিল, যাদের মধ্যে চারজন শৈশবেই মারা যান। মোৎসার্টের সন্তানেরা হলেন-
Raimund Leopold (17 June – 19 August 1783) Karl Thomas Mozart (21 September 1784 – 31 October 1858) Johann Thomas Leopold (18 October – 15 November 1786) Theresia Constanzia Adelheid Friedericke Maria Anna (27 December 1787 – 29 June 1788) Anna Maria (died soon after birth, 25 December 1789) Franz Xaver Wolfgang Mozart (26 July 1791 – 29 July 1844)
Salzburg শহরে, শৈশবেই মোৎসার্ট তার আশ্চর্যজনক সুর প্রতিভা দেখান। কীবোর্ড এবং ভায়োলিনে পারদর্শী মোৎসার্ট পাঁচ বছর বয়স থেকেই সুর সৃষ্টি করেছিলেন। ১৭ বছর বয়সেই তিনি জাল্ৎ্সবার্গের দরবারী সঙ্গীতজ্ঞ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন, পাশাপাশি নিরলসভাবে অসংখ্য সুর সৃষ্টির মাধ্যমে আরো উচ্চ অবস্থানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যান। ১৭৮১ সালে যখন তিনি ভিয়েনা ভ্রমণ করছিলেন, তখন তাঁকে জাল্ৎ্সবার্গের দরবার পদ থেকে বিচ্যুত করা হয়।
পরবর্তীতে ভিয়েনায় একজন পিয়ানোবাদক রূপে তাঁর জীবনের নতুন অধ্যায় আরম্ভ হয় এবং অল্প সময়েই তিনি নিজেকে "ভিয়েনার শ্রেষ্ঠ পিয়ানোবাদক" হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৭৮২ সালে Die Entführung aus dem Serail অপেরায় তাঁর কাজের সাফল্য মোৎসার্টকে একজন সুরকার হিসেবে ভিয়েনায় সুপ্রতিষ্ঠিত করে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |