বিন্দুসার
| বিন্দুসার | |
|---|---|
| Mauryan Emperor | |
| রাজত্বকাল | 298 - c.272 BC |
| পূর্বসূরি | Chandragupta Maurya |
| উত্তরসূরি | Ashoka the Great |
| রয়েল হাউস | Mauryan dynasty |
| পিতা | Chandragupta Maurya |
| মাতা | Durdhara |
বিন্দুসার, চন্দ্রগুপ্তের পর (জন্ম ৩২০ খ্রীষ্টপূর্ব, শাসনকাল ২৯৮-২৭২ খ্রীষ্টপূর্ব) সম্রাট হন।
বিন্দুসার চন্দ্রগুপ্ত ও দুধারার সন্তান ছিলেন। শোনা যায়, দুধারা যখন নয়মাসের অন্তসত্ত্বা, তখন বিষযুক্ত খাবার খেয়ে সন্তানসহ দুধারার প্রাণ সংশয় তৈরি হয়। তখন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী চাণক্য দুধারার পেট কেটে বিন্দুসারের জন্ম দেন। পিতৃসূত্রে তিনি এক বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। তাকে বিন্দুসার দক্ষিণদিকে আরো প্রসারিত করেন ও বর্তমান কর্ণাটক রাজ্যের বিভিন্ন অঞ্চল মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন। চোল, পান্ড্য ও চেরা রাজারা তাঁর সংগে মিত্রতার সূত্রে আবদ্ধ হন, আসলে তারা বাধ্য হন। তাই বিন্দুসার সেসব অঞ্চল আক্রমণ করেননি। এছাড়া কেবল মাত্র কলিঙ্গ তার সাম্রাজ্যের অন্তর্গত ছিল না।
বিন্দুসারের সময় তক্ষশীলা লোকেরা দু'বার বিদ্রোহ ঘোষণা করে। প্রথমবার বিদ্রোহের কারণ ছিল তত্কালীন আঞ্চলিক শাসক ও বিন্দুসারের জেষ্ঠপুত্র সুসীমের অপদার্থতা। দ্বিতীয়বার বিদ্রোহের কারণ জানা যায় না, তবে তা দমন করার আগেই বিন্দুসারের অসময়ে মৃত্যু হয়।
ইতিহাসে তাঁর পিতা চন্দ্রগুপ্ত বা পুত্র অশোকের মত বিন্দুসারের অধিক তথ্য পাওয়া যায় না। বিন্দুসারকে বলা হয় 'পিতার পুত্র ও পুত্রের পিতা'। তাঁর সময়ে মিশর ও সেলুকাসীয় সাম্রাজ্য থেকে দূত আসেছিল। গ্রিকদের সংগে তাঁর ভাল সম্পর্ক ছিল। তিনি আজীবক ধর্মাবলম্বী ছিলেন।