বর্ন ইনটু ব্রথেলস
| বর্ন ইনটু ব্রথেলস : ক্যালকাটা'স রেড লাইট কিড্স | |
|---|---|
Film poster |
|
| পরিচালিত হয়েছে | জানা ব্রিসকি রস কাউফম্যান |
| প্রযোজক | জানা ব্রিসকি রস কাউফম্যান |
| লেখক | জানা ব্রিসকি রস কাউফম্যান |
| অভিনয়ে | শান্তি দাস পূজা মুখার্জী অভিজিৎ হালদার সুচিত্রা |
| সঙ্গীত | জন ম্যাকডোয়েল |
| চলচ্চিত্রায়ন | জানা ব্রিসকি রস কাউফম্যান |
| সম্পাদনা | রস কাউফম্যান |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | |
| সময় | ৮৫ মিনিট |
| ভাষা | বাংলা ইংরেজি |
বর্ন ইনটু ব্রথেলস : ক্যালকাটা'স রেড লাইট কিড্স (Born into Brothels: Calcutta's Red Light Kids) একটি ২০০৪ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত আমেরিকান তথ্যচিত্র । এই তথ্যচিত্রটি কলকাতার পতিতাপল্লী সোনাগাছি অঞ্চলের যৌনকর্মী বা বারবণিতাদের সন্তানদের উপরে তোলা হয়েছিল । এই বহু প্রশংসিত তথ্যচিত্রটি জানা ব্রিসকি এবং রস কাউফম্যান দ্বারা লিখিত এবং পরিচালিত হয়েছিল । তথ্যচিত্রটি ২০০৪ সালে তথ্যচিত্র বিভাগে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিল ।
নির্মান [সম্পাদনা]
জানা ব্রিসকি একজন ব্রিটিশ আলোকচিত্রী । তিনি কলকাতায় আসেন সেখাকার পতিতা বা যৌনকর্মীদের ছবি তোলার জন্য । এখানে থাকার সময়ে তিনি যৌনকর্মীদের সন্তানদের সাথে বন্ধুত্ব করেন । এই শিশু এবং কিশোর কিশোরীদের ক্যামেরা দেওয়া হয় যাতে তারা নিজেদের পারিপার্শ্বিক অবস্থার ছবি তুলতে পারে এবং নিজেদের জীবনকে আরো উন্নত করতে পারে । এই ছেলেমেয়েদের তোলা আলোকচিত্রগুলি এই তথ্যচিত্রে ভাল করে দেখানো হয়েছে । তথ্যচিত্রে তাদের ফটোগ্রাফি শিক্ষার ক্লাস এবং সোনাগাছিতে তাদের দৈনিক জীবনযাপন তুলে ধরা হয়েছে । এই ছেলেমেয়েদের তোলা ছবি কলকাতায় প্রদর্শনীতে দেখানো হয় এবং এদের মধ্যে একজন অভিজিৎ হালদারকে একটি আলোকচিত্র বিষয়ক কনফারেন্সে যোগ দেবার জন্য আমস্টারডামে পাঠানো হয় । তথ্যচিত্রটিতে জানা ব্রিসকি যে এই ছেলেময়েদের আবাসিক বিদ্যালয়ে পাঠানোর জন্য যে চেষ্টা করেছিলেন তাও দেখানো হয়েছে ।
পরিচয় [সম্পাদনা]
তথ্যচিত্রটিতে মোট আটজন ছেলে মেয়েকে তুলে ধরা হয়েছে । এরা হল:
অভিজিৎ - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে চতুর্থ) তথ্যচিত্রটি তোলার সময় অভিজিতের বয়স ছিল ১১ বছর । সে প্রতিভাবান একজন শিল্পী । ছবি আঁকায় সে বহু পুরস্কার পেয়েছে । ফটোগ্রাফি ওয়ার্কশপে তার তোলা ছবিগুলি সব থেকে আকর্ষনীয় হয়েছিল । ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন ২০০২ সালে নেদারল্যান্ডে অভিজিৎকে আমন্ত্রন জানায় চিলড্রেন্স জুরি হিসাবে । ২০০৫ সালে অভিজিৎ আমেরিকাতে চার বছরের উচ্চ বিদ্যালয়ের স্কলারশিপ পায় ।
গৌর - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে ষষ্ঠ) তথ্যচিত্রটি তোলার সময় গৌরের বয়স ছিল ১৩ । গৌর চিন্তাশীল এবং সংবেদনশীল । সে নিজের পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা পছন্দ করে না এবং ফটোগ্রাফির মাধ্যমে একে পালটে দিতে চায় । সে বন্ধুদের ক্রিকেট খেলার ছবি, খরগোশের এবং বন্ধু পূজার ছবি তুলেছিল ।
কচি - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে তৃতীয়) তথ্যচিত্রটি তোলার সময়ে কচির বয়েস ছিল ১০ । সে খুবই লাজুক এবং মিষ্টি একটা মেয়ে । সে নিজের পরিবার, পশুপাখি, বাগান এবং পার্কের ছবি তুলেছিল । বর্তমানে সে সবেরা ফাউন্ডেশন নামের একটি হোমে থাকে এবং সেখানেই পড়াশোনা করে ।
মানিক - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে সপ্তম) তথ্যচিত্রটি তোলার সময়ে মানিকের বয়স ছিল ১০ । মানিক একটা ছোট্ট ঘরে তার বোন শান্তির সাথে থাকে । মানিক ঘুড়ি ওড়াতে ভালবাসে । সে একজন সাহসী ফটোগ্রাফার যে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসে ।
পূজা - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে প্রথম) তথ্যচিত্রটি তোলার সময়ে পূজার বয়েস ছিল ১১ । সে নিজের মা, দিদা এবং তার পোষা টিয়াপাখির সাথে থাকে । স্বভাবের দিক থেকে সে টমবয়ের মত । গৌর তার সেরা বন্ধু ।
শান্তি - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে অষ্টম) তথ্যচিত্রটি তোলার সময়ে তার বয়েস ছিল ১১ । শান্তি তার ভাই মানিক আর মায়ের সাথে থাকে । শান্তি নিজের পরিবারের ছবি তুলতে ভালবাসে । কিন্তু ভিডিও ক্যামেরা আরো বেশি পছন্দ করে । শান্তি বর্ন ইনটু ব্রথেলের একটি ক্লাসরুমের দৃশ্য তুলেছিল ।
সুচিত্রা - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে দ্বিতীয়) তথ্যচিত্রটি তোলার সময়ে সুচিত্রার বয়েস ছিল ১৪ । সে একজন প্রতিভাবান আলোকচিত্রী । সে ছাদে রোজকার জীবনের নানা ছবি তুলেছিল । সুচিত্রার তোলা তার বোনের বন্ধুর ছবি অ্যামনেস্টি ইন্টারন্যাশন্যালের ২০০৩ সালের ক্যালেন্ডারের কভারে ছাপা হয়েছিল ।
তাপসী - (ডানদিকের পোস্টারে বাঁ দিক থেকে পঞ্চম) তথ্যচিত্রটি তোলার সময়ে তাপসীর বয়স ছিল ১১ । সে একজন শিক্ষিকা হতে চায় এবং নিজের ভাই ও বোনের দায়িত্ব নিতে চায় । সে নিজের জীবনের কঠিন পরিস্থিতির ছবি তুলেছিল । তাপসী বর্তমানে সংলাপ হোমে থাকে ।