ফ্লেন্সবুর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্লেন্সবুর্গ
ফ্লেন্সবুর্গ পোতাশ্রয়
ফ্লেন্সবুর্গ পোতাশ্রয়
Coat of arms of ফ্লেন্সবুর্গ
ফ্লেন্সবুর্গ is located in জার্মানি
{{{alt}}}
ফ্লেন্সবুর্গ
স্থানাঙ্ক 54°46′55″N 9°26′12″E / 54.78194°উ 9.43667°পূ / 54.78194; 9.43667স্থানাঙ্ক: 54°46′55″N 9°26′12″E / 54.78194°উ 9.43667°পূ / 54.78194; 9.43667
প্রশাসন
দেশ  জার্মানি
রাষ্ট্র শ্লেসভিগ-হোল্‌স্টাইন
জেলা Urban district
শহর শহরের পুনর্বিভাজন ১৬টি ষ্টাট্‌সবেৎসির্ক বা নগর-জেলা
Lord Mayor ক্লাউস চয়শনার (Ind.)
প্রাথমিক পরিসংখ্যান
আয়তন ৫৬.৩৮ বর্গ কি.মি. (৫৬.৩৮ বর্গ কি.মি.; ২১.৭৭ বর্গ মাইল)
উচ্চতা ১২ মি  (39 ফুট)
জনসংখ্যা ৮৮,৭৫৯ (৩১ ডিসেম্বর ২০১০)[১]
 - ঘনত্ব ১,৫৭৪ /বর্গ কি.মি. 
(৪,০৭৭ /বর্গ মাইল)
অন্যান্য তথ্য
সময় অঞ্চল সিইটি/সিইডিটি (ইউটিসি+১/+২)
লাইসেন্স প্লেট FL
পোস্ট কোড 24901–24944
এরিয়া কোড 0461
ওয়েবসাইট www.flensburg.de

ফ্লেন্সবুর্গ (জার্মান ভাষায়: Flensburg; ডেনীয় ভাষায়: Flensborg, নিম্ন স্যাক্সন ভাষায়: Flensborg, উত্তর ফ্রিজীয় ভাষায়: Flansborj) উত্তর-পশ্চিম জার্মানিতে শ্লেসভিগ-হোলষ্টাইন রাজ্যের উত্তরাংশে, বাল্টিক সাগরের ফ্লেন্সবুর্গ ফিয়র্ডের তীরে, ডেনমার্কের সাথে সীমান্তে অবস্থিত বন্দর শহর। এই শহরে বৃহদাকার জাহাজ নির্মাণ কারখানা, চিনি ও "স্মোক্‌ড" মাছ তৈরির কারখানা, রাম নামক মদ ও কাগজ তৈরির শিল্প আছে। এখানে ১৪শ শতকে নির্মিত সেন্ট নিকোলাসের গথিক ধাঁচের গির্জা এবং একটি ঐতিহাসিক জাদুঘর আছে। ফ্লেন্সবুর্গ শহরটি দক্ষিণ শ্লেসভিগ অঞ্চলের কেন্দ্র। কিল ও লুবেক শহরের পরেই এটি শ্লেসভিগ-হোলষ্টাইন রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর।

ফ্লেন্সবুর্গ লোকালয়টি ১২শ শতকে প্রতিষ্ঠিত হয়। ১২৮৪ সালে এটি পৌর শহরের মর্যাদা পায়। এরপর এটি বেশ কয়েকবার ডেনমার্ক ও সুইডেনের আক্রমণে শিকার হয়। ১৮৪৮ সালে এটি ডেনমার্ক-নিয়ন্ত্রিত শ্লেসভিগের রাজধানীতে পরিণত হয়। ১৮৬০-এর দশকে শহরটি প্রুশিয়ার অধীনে চলে আসে। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটি গণভোটে এখানকার অধিবাসীরা জার্মানির অন্তর্ভুক্ত হবার ব্যাপারে মত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্লেন্সবুর্গ জার্মানির একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ছিল এবং মিত্রশক্তির বোমাবর্ষণে শহরটির ব্যাপক ক্ষতি হয়। এখানে প্রায় ৮৫ হাজার লোকের বাস।

ফ্লেন্সবুর্গের সবচেয়ে কাছে অবস্থিত বড় শহরগুলির মধ্যে আছে ৮৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জার্মানির কিল শহর এবং ৯২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ডেনমার্কের ওডেনজে শহর। ফ্লেন্সবুর্গ ডেনমার্কের সাথে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত।

জার্মানিতে ফ্লেন্সবুর্গ বেশ কিছু কারণে পরিচিত। এখানে জার্মানির সমস্ত ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ডাটাবেস বা তথ্যভাণ্ডার সংরক্ষিত আছে। ফ্লেন্সবুর্গে উৎপন্ন বিয়ার ফ্লেন্সবুর্গার পিলজেনার বা সংক্ষেপে ফ্লেন্স বিশেষ খ্যাত। ফ্লেন্সবুর্গ শহর জার্মানির সংখ্যালঘু ডেনীয় সম্প্রদায়টির কেন্দ্র শহর।

[সম্পাদনা] বহিঃসংযোগ


উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ