ফ্রানজ ফানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফ্রানজ ফানো (জুলাই ২০, ১৯২৫ - ডিসেম্বর ৬, ১৯৬১) একজন মার্তিনিক মনোবিজ্ঞানী এবং দার্শনিক।

ফানো ১৯২৫ সালে মার্তিনিক-এ জন্মগ্রহণ করেন। ফ্রান্সে চিকিতসাবিদ্যায় শিক্ষা গ্রহণের পর তিনি মনোরোগবিদ্যায় বিশেষ জ্ঞ্যান অর্জন করেন। সাতাশ বছর বয়সে তিনি তাঁর প্রথম বই প্রকাশ করেন। ফরাসীদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় তাকে একটি হাসপাতালের দায়িত্ব দেয়া হয়। তাঁর সেখানকার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তাঁকে 'বিদ্রোহীদের' সাথে সহ কর্মি করে তোলে এবং তিনি তাদের একজন সোচ্চার মুখপত্র হয়ে উঠেন। ওই সময়ই তাঁর 'জগতের লাঞ্ছিত ভাগ্যাহত' বইটি লেখা হয়। স্বয়ং-শাসিত আলজেরিয়াতে শান্তির প্রতিষ্ঠা ফানো দেখে যেতে পারেন নি। ১৯৬১ সালে তাঁর লিউকোমিয়া রোগ ধরা পড়ে। কাজের প্রতি গভীর নিষ্ঠার জন্য তিনি অবসর নেননি; কিন্তু দেখা গেল বড় দেরি হয়ে গেছে। ১৯৬১ সালের শেষের দিকে তাকে ওয়াশিংটন নিয়ে যাওয়া হয় এবং সেই বছরই ডিসেম্বর মাসে মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর সমস্ত তাত্ত্বিক লেখা 'ফ্রানজ ফানোর বিপ্লবি চিন্তা' নামক বইটিতে সন্নিবেশিত হয়।[১]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. জগতের লাঞ্ছিত ভাগ্যাহত, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর, ১৯৮৮।