ফজলুর রহমান মালিক
| ফজলুর রহমান মালিক | |
|---|---|
ফজলুর রহমান মালিক |
|
| জন্ম | সেপ্টেম্বর ২১, ১৯১৯ |
| মৃত্যু | জুলাই ২৬, ১৯৮৮ (৬৮ বছর) |
ফজলুর রহমান মালিক (Urdu: فضل الرحمان ملک)( সেপ্টেম্বর ২১, ১৯১৯ - জুলাই ২৬, ১৯৮৮) ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি। অ্যাসেসিয়েশন অব ইসলামি রিসার্চ এর এম ইয়াহইয়া বার্ত তার সম্প্রকে বলেছেন যে, "বিংশ শতকের দ্বিতীয়ভাগে প্রধান মুসলিম চিন্তাবিদদের মধ্যে শাস্ত্রীয় ইসলাম ও পাশ্চাত্য দার্শনিক ও আধ্যাত্মিক কথোপকথনের বিবেচনায় তিনি সম্ভবত সর্বাধিক জ্ঞানী।"
ফজলুর রহমান ব্রিটিশ ভারতের (বর্তমানে পাকিস্তান) হাজারা এলাকায় জন্মগ্রহন করেন। তার পিতা মাওলানা শিহাব আল দীন ছিলেন সেই সময়ের একজন বুদ্ধিজীবি ছিলেন। দেওবন্ধে তিনি ইসলামী আইন শিক্ষা (ফিকহ, হাদিস, কুরআনের তাফসির, যুক্তিবিজ্ঞান, দর্শনসহ অন্যান্য বিষয়) লাভ করেন এবং আলিম ডিগ্রি অর্জন করেন।
রহমান পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি শিক্ষা লাভ করপন এবং এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য যান। সেখানে তিনি ইবনে সিনার উপর একটি গবেষণামূলক প্রবন্ধ রচনা করেন। এরপর তার শিক্ষকতা জীবন শুরু হয়। প্রথমে তিনি পার্সিয়ান এবং ইসলামী দর্শন বিষয়ে দেরহাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এবং এরপর তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক শিক্ষা বিষয়ে অধ্যাপনা করেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৬১ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন।
পরিচ্ছেদসমূহ |
প্রকাশনসমূহ [সম্পাদনা]
- Islam, University of Chicago Press, 2nd edition, 1979. ISBN 0-226-70281-2
- Islam and Modernity: Transformation of an Intellectual Tradition, University of Chicago Press, 1982. ISBN 0-226-70284-7
- Major Themes of the Qur'an, University of Chicago Press, 2009. ISBN 9780226702865
- Revival and Reform in Islam (ed. Ebrahim Moosa), Oneworld Publications, 1999. ISBN 1-85168-204-X
- Islamic Methodology in History, Central Institute of Islamic Research, 1965.
- Health and Medicine in the Islamic Tradition, Crossroad Pub Co, 1987. ISBN 0-8245-0797-5 (Hardcover), ISBN 1-871031-64-8 (Softcover).
- Riba and Interest, Islamic Studies (Karachi) 3(1), Mar. 1964:1-43.
- Shariah, Chapter from Islam [Anchor Book, 1968], pp. 117–137.