পিসা টাওয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিসার হেলানো টাওয়ার
প্রাথমিক তথ্য
অবস্থান  ইতালি
ভৌগলিক স্থানাঙ্ক 43°43′23″N 10°23′47.10″E / 43.72306°N 10.3964167°E / 43.72306; 10.3964167স্থানাঙ্ক: 43°43′23″N 10°23′47.10″E / 43.72306°N 10.3964167°E / 43.72306; 10.3964167
ধর্মীয় সংশ্লিষ্টতা রোমান ক্যাথলিক
প্রদেশ পিসা
জেলা তাস্কেনি
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা উন্মুক্ত
ওয়েবসাইট www.opapisa.it

পিসা টাওয়ার বা পিসার হেলানো টাওয়ার (ইতালীয়: Torre di Pisa; Torre pendente di Pisa) ইতালির পিসা প্রদেশের একটি ভবনবিশেষ। এ টাওয়ারটি ঘন্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এটির এক পার্শ্ব হেলানোজনিত কারণে সমগ্র বিশ্বে এর জনপ্রিয়তা আজো অক্ষুণ্নসহ সবিশেষ উল্লেখযোগ্যতা রয়েছে। নির্মাণের শুরু থেকেই টাওয়ারের এক দিক থেকে ক্রমশঃ হেলতে থাকে। বর্তমানে এ অবকাঠামোটিকে রক্ষাকল্পে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করায় এর হেলানো রোধ ও ভূপাতিত হওয়া থেকে রক্ষা করা হয়েছে। একুশ বছর ধরে এর চতুর্দিকে অস্থায়ীভাবে মাঁচা তৈরী করা হয়েছিল। ২৬ এপ্রিল, ২০১১ সালে এর সর্বশেষ মাঁচাটি অপসারণ করা হয়। এরফলে টাওয়ারটিকে পুণরায় সঠিকভাবে দেখা যায়।[১]

পরিচ্ছেদসমূহ

বিবরণ[সম্পাদনা]

ভূমি থেকে আটতলাবিশিষ্ট এ টাওয়ারের উচ্চতা প্রায় ৫৬ মিটার। এর সর্বমোট ওজন প্রায় ১৪,৫০০ টন। বর্তমানে এটি প্রায় ৩.৯৯ ডিগ্রী কোণে হেলে রয়েছে। এর ২৯৪টি সিঁড়ি আছে।

১১৭৮ সালে তৃতীয় তলা নির্মাণের পর টাওয়ারটি হেলতে শুরু করে। নরম মাটিতে এটি মাত্র তিন মিটার গভীরতায় এর ভিত্তি গড়ে তোলাই এর মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও টাওয়ারের নকশাও এর জন্যে দায়ী। অবকাঠামোটির নির্মাণ কার্য শতাধিক বছর বন্ধ ছিল। কারণ পিসার অধিবাসীরা প্রায়শঃই জেনোয়া, লুক্কা এবং ফ্লোরেন্সের সাথে যুদ্ধকর্মে লিপ্ত থাকতো।

স্থপতি[সম্পাদনা]

হেলানো পিসার টাওয়ারটির প্রকৃত স্থপতি কে ছিলেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেক বছর ধরে গাগলিমো এবং বোনানো পিসানোকে এর নকশাকার হিসেবে চিত্রিত করা হয়েছে। তন্মধ্যে বোনানো পিসানো ছিলেন দ্বাদশ শতকের সুপ্রসিদ্ধ পিসা নগরীর অধিবাসী ও শিল্পী। তিনি ব্রোঞ্জ দিয়ে গড়া পিসা দুমো'র জন্যেও স্মরণীয় হয়ে আছেন। ১১৮৫ সালে পিসা ত্যাগ করে সিসিলি'র মনরিলে এলাকায় চলে যান এবং নিজ শহরে ফিরে আসা মাত্র দেহত্যাগ করেন। ১৮২০ সালে টাওয়ারের পাদদেশে তাঁর নামাঙ্কিত এক টুকরো চিহ্ন খুঁজে পাওয়া যায়। কিন্তু এটি ১৫৯৫ সালে ধ্বংস হয়ে যাওয়া ক্যাথেড্রেলের ব্রোঞ্জের দরজার সাথে সম্পর্কিত ছিল। এছাড়াও, সাম্প্রতিককালের গবেষণায় দেখা গেছে যে, দিওতিসালভি নামীয় ব্যক্তি টাওয়ারের প্রকৃত স্থাপত্যবিদ।[২] নির্মাণ কার্যের সময়কাল, দিওতিসালভির কাজ-কর্ম, স্যান নিকোলা টাওয়ারের ঘন্টা ইত্যাদিতে এর প্রতিফলন ঘটেছে। সচরাচর তিনি তাঁর কাজ-কর্মগুলোয় স্বাক্ষর করতেন কিন্তু টাওয়ারের ঘন্টায় তিনি কোন স্বাক্ষর করেননি।

ঘটনাবলী[সম্পাদনা]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন মিত্রবাহিনী জার্মান সেনাদেরকে টাওয়ারের অভ্যন্তরে দেখতে পায় যা তারা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতো। মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট জার্মান বাহিনীর অবস্থান নিশ্চিত করতে টাওয়ারে যান। তিনি টাওয়ারের শৈল্পিক দক্ষতায় অভিভূত হন এবং ক্যাথেড্রালের সৌন্দর্য্য উপভোগ শেষে সেনাবাহিনীকে টাওয়ার আক্রমণ না করতে নির্দেশ দেন। এভাবেই টাওয়ারটি নিশ্চিত ধ্বংসের মুখোমুখি থেকে রক্ষা পায়।[৩][৪]

১৯৮৭ সালে পিজা ডেল ডুমো ও তার পার্শ্ববর্তী ক্যাথেড্রাল, বেপ্টিসটেরি এবং সিমেট্রিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয়া হয়।

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Standing corrected" in The Independent, 27 April 2011 p.31
  2. Pierotti, Piero. (2001). Deotisalvi – L'architetto pisano del secolo d'oro. Pisa: Pacini Editore
  3. "Why I spared the Leaning Tower of Pisa". The Guardian. January 12, 2000. Retrieved July 19, 2012.
  4. "Securing the Lean In Tower of Pisa". The New York Times. November 1, 1987.

বহিঃসংযোগ[সম্পাদনা]