পিঙ্গালি ভেঙ্কাইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পিঙ্গালি ভেঙ্কাইয়া (তেলুগু:పింగళి వెంకయ్య) (২ অগস্ট, ১৮৭৬ – ৪ জুলাই, ১৯৬৩) ভারতের জাতীয় পতাকার নকশাকার। তিনি বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মছলিপত্তনমের নিকটে ভাটলাপেনুমারুতে জন্মগ্রহণ করেন। ভেঙ্কাইয়া মছলিপত্তনমের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সিনিয়ার কেমব্রিজ সমাপ্ত করার উদ্দেশ্যে কলম্বো যান। ভারতে ফিরে তিনি রেল গার্ডের চাকুরি গ্রহণ করেন এবং পরে বেলারিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। পরবর্তীকালে উর্দু ও জাপানি ভাষা শিক্ষার জন্য তিনি লাহোরের অ্যাংলো-বৈদিক কলেজে যোগদান করেন।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ