নোকিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নকিয়া থেকে ঘুরে এসেছে)
ফিনল্যান্ডে অবস্থিত নোকিয়া সদর দপ্তর

নোকিয়া কর্পোরেশন ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানি। এটি পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। নোকিয়া বহনযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইস প্রস্তুত করে থাকে, প্রধানত মোবাইল ফোন। ১২০ টি দেশে নোকিয়াতে ১,৩২,০০০ এরও বেশি লোক কর্মরত। [১]নোকিয়া জিএসএস, সিডিএমএ, ডব্লিউসিডিএমএ সব ধরণের ফোনই প্রস্তুত করে থাকে। এছাড়া সিমেন্স সাথে যৌথ উদ্যোগে নেটওয়ার্কিং পণ্য তৈরি করে থাকে। নোকিয়া হেলসিংকি, ফ্রাংকফুর্ট এবং নিউইয়র্ক এর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

ওভি [সম্পাদনা]

মূল নিবন্ধ : ওভি (নোকিয়া)

পরিবেশে প্রভাব [সম্পাদনা]

২০০৫ সাল থেকে নোকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট বিষাক্ত পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) মুক্ত। [২] ২০১০ সাল থেকে নোকিয়ার প্রস্তুতকৃত সকল হ্যান্ডসেট ব্রোমিনের যৌগ এবং অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড থেকে মুক্ত। [৩] নোকিয়া ৮৪টি দেশের ৫০০০টি স্থান থেকে পরিত্যক্ত মোবাইল ফোন সংগ্রহ করে। নোকিয়ার প্রায় সকল নতুন হ্যান্ডসেট এনার্জি স্টারের প্রয়োজনীয় শর্ত পূরণ করে। [৪]

তথ্যসূত্র [সম্পাদনা]