নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ
| নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ | |
|---|---|
| ধরণ | শেয়ার বাজার |
| স্থান | নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র |
| প্রতিষ্ঠাকাল | মার্চ ৮, ১৮১৭ |
| কর্তৃপক্ষ | নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সট (NYSE Euronext) |
| প্রধান ব্যক্তি | ডানকান এল. নিডরর(CEO) |
| মুদ্রা | মার্কিন ডলার |
| অন্তর্ভুক্তি | ২,৭৭৩ |
| বাজার মূলধন | ১২.২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার(May 2010)[১] |
| Volume | ২২ ট্রিলিয়ন মার্কিন ডলার (2006) |
| সূচক | NYSE Composite Dow Jones Industrial Average |
| ওয়েবসাইট | www.nyse.com |
|
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ
|
|
|
নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জের সম্মুখ ভাগ
|
|
|
|
|
| স্থানাঙ্ক: | 40°42′24.6″N 74°0′39.7″W / 40.706833°উ 74.011028°পস্থানাঙ্ক: 40°42′24.6″N 74°0′39.7″W / 40.706833°উ 74.011028°প |
| নির্মিত: | ১৯০৩ |
| স্থপতি: | ট্রব্রিজ এন্ড লিভিংস্টোন; জর্জ বি. পোস্ট |
| স্থাপত্য শৈলী: | ক্ল্যাসিকাল রিভাইভল |
| স্বত্বাধিকারী সংস্থা: | Private |
| এনআরএইচপি তথ্যসূত্র#: | 78001877 |
| গুরুত্বপূর্ণ তারিখ | |
| এনআরএইচপি তে যুক্ত: | জুন ২, ১৯৭৮[২] |
| Designated NHL: | জুন ২, ১৯৭৮[৩] |
নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ (ইংরেজী ভাষায়: New York Stock Exchange) (সংক্ষেপে: NYSE) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শেয়ার বাজার। এটি নিউ ইয়র্ক সিটির ওয়াল স্ট্রিট নামক সড়কে অবস্থিত। বাজার মূলধনের দিক থেকে নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ পৃথিবীর সর্ববৃহৎ শেয়ার বাজার।[৪][৫] এই শেয়ার বাজারের মোট বাজার মূলধনের পরিমাণ ২০১০ সালের মে মাস নাগাদ ১২.২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।[৬] দৈনিক শেয়ার লেনদেনের পরিমাণ প্রায় ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার।
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সট এই শেয়ার বাজার পরিচালনা করে। নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সট ২০০৭ সালে নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ এবং ইউরোনেক্সটের একত্রীকরণের ফলে গঠিত হয়। ওয়াল স্ট্রিটের ১১ নম্বর ভবনের চারটি ধরে এই শেয়ার বাজারের ব্যবসায়িক কার্যক্রম পরিভালিত হয়। আরেকটি ঘর ব্রড স্ট্রিটে অবস্থিত। এটি ২০০৭ এর ফেব্রয়ারীতে বন্ধ হয়। মূল ভবনটি ১৮ ব্রড স্ট্রিটে অবস্থিত। ১৯৭৮ সালে মার্কিন সরকার একে জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে চিহ্নিত করে।[৭] এছাড়া ১১ ওয়াল স্ট্রিট ভবনটিকেও ঐতিহাসিক স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়।[৩][৮][৯]
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
১৯৭২ সালের ১৭ মে ওয়াল স্ট্রিটে বাটনউড চুক্তির মাধ্যমে নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সূত্রপাত ঘটে। ১৮১৭ এর ৮ মার্চ সংস্থাটি একটি সংবিধান রচনা করে এবং নাম পরিবর্তিত করে রাখে “নিউ ইউর্ক স্টক এন্ড এক্সচেঞ্জ বোর্ড”। অ্যান্টনি স্টকহোম এর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
প্রথমে এই স্টক এক্সচেঞ্জের স্থান ছিল ৪০ ওয়াল স্ট্রিটে। ১৮৩৫ সালের গ্রেট ফায়ার অফ নিউ ইয়র্ক এর সময় এটি ধ্বংস হয়ে যায়। ১৮৬৩ সালে আবার নাম পরিবর্তন করে রাখা হয় নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ। ১৮৬৫ সালে এটি ১০-১২ ব্রড স্ট্রিটে স্থানান্তরিত হয়।
১৮৯৬ থেকে ১৯০১ সালের মধ্যে এই শার বাজারে শেয়ার লেনদেনের পরিমাণ প্রায় ছয় গুণ বৃদ্ধি পায়। ফলে ব্যবসায়িক কার্যক্রমের জন্য আরও বড় পরিসরের প্রয়োজন হয়।[১০] নিউ ইয়র্কের আটটি স্থাপত্য প্রতিষ্ঠানকে নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জের নতুন ভবনের নকশা করার জন্য আমন্ত্রণ জানানো হয়। পরিশেষে জর্জ বি. পোস্টেরর নকশা গৃহীত হয়। ১৯০১ এর ১০ মে ১০ব্রড স্ট্রিটের ভবনটি ভাঙার কাজ শুরু হয়।
১৮ ব্রড স্ট্রিটের নতুন ভবনের নির্মাণে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। এটির উদ্বোধন হয় ২২ এপ্রিল ১৯০৩। ভবনের ১০৯ × ১৪০ ফুট অঞ্চল জুড়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হত। ঐ সময়ে নিউ ইয়র্কের অন্য কোন ভবনে এত বড় স্থানছিল না। এই ভবনের ৭২ ফুট উচ্চতায় একটি বাতি বসানো হয়। ১৯৭৮ সালের ২ জুন এই ভবনটিকে মার্কিন সরকার জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে চিহ্নিত করে।[১১]
১৯২২ সালে ১১ ব্রড স্ট্রিটে ট্রব্রিজ এন্ড লিভিংস্টোন কর্তৃক নকশাকৃত অফিস সংযুক্ত করা হয়। ১৯৬৯ ও ১৯৮৮ সালে ভবনটিতে অতিরিক্ত তলা সংযুক্ত করা হয়। এছাড়া দ্রুত যোগাযোগ ও বাণিজ্যিক তথ্যাবলি প্রদর্শনের জন্য ভবনে অত্যাধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটানো হয়। ফলে অধিকাংশ বাণিজ্যিক কার্যক্রমই ইলেকট্রনিক হয়ে পড়ে এবং অধিক স্থানের প্রয়োজন হ্রাস পায়। ২০০৬ সালে নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ ৩০ ব্রড স্ট্রিটের অফিসটি বন্ধের সিদ্ধান্ত নেয়। ক্রমাগত অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্তির ফলে প্রয়োজনীয় স্থান এবং কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমে যাওয়াও ১৯৬৯ ও ১৯৮৮ সালে বর্ধিত ভবন দুইটিও বন্ধ করে দেওয়া হয়।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ World-exchanges.org
- ↑ "National Register Information System"। National Register of Historic Places। National Park Service। 2007-01-23। http://www.nr.nps.gov/।
- ↑ ৩.০ ৩.১ "নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ"। National Historic Landmark summary listing। National Park Service। ২০০৭-০৯-১৭। http://tps.cr.nps.gov/nhl/detail.cfm?ResourceId=1776&ResourceType=Building।
- ↑ "Here's The Top 10 Largest Stock Exchanges"। stockexchangesecrets.com। http://www.stockexchangesecrets.com/largest-stock-exchanges.html। সংগৃহীত September 20, 2010।
- ↑ "Who's got the biggest stock exchange?"। MSN। http://www.msnbc.msn.com/id/10299722/। সংগৃহীত September 20, 2010।
- ↑ World-exchanges.org
- ↑ National Park Service, National Historic Landmarks Survey, New York, retrieved May 31, 2007.
- ↑ George R. Adams (March 1977)। "New York Stock Exchange National Register of Historic Places Inventory-Nomination (1MB PDF)" (PDF)। National Park Service। http://pdfhost.focus.nps.gov/docs/NHLS/Text/78001877.pdf। সংগৃহীত 2008-01-30।
- ↑ "National Register of Historic Places Inventory-Nomination (1MB PDF)" (PDF)। National Park Service। 1983। http://pdfhost.focus.nps.gov/docs/NHLS/Photos/78001877.pdf।
- ↑ The Building NYSE Group history
- ↑ National Register Number: 78001877 National Historic Landmark
গ্রন্থবিবরণী [সম্পাদনা]
- Buck, James E. (1992). The New York Stock Exchange: The First 200 Years. Greenwich Pub. Group. আইএসবিএন 0944641024.
- Geisst, Charles R. (2004). Wall Street: A History - From its Beginnings to the Fall of Enron. Oxford University Press. আইএসবিএন 0195170601.
- Kent, Zachary (1990). The Story of the New York Stock Exchange. Scholastic Library Pub.. আইএসবিএন 0516047485.
- Sloane, Leonard (1980). The Anatomy of the Floor. Doubleday. আইএসবিএন 0385122497.
- Sobel, Robert (1975). N.Y.S.E.: A History of the New York Stock Exchange, 1935–1975. Weybright and Talley. আইএসবিএন 0679401245.
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: New York Stock Exchange |
- নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ — প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Price of membership and a seat