দ্য দা ভিঞ্চি কোড (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য দা ভিঞ্চি কোড
The da vinci code.jpg
দ্য দা ভিঞ্চি কোড এর টিজার পোস্টার
পরিচালক রন হাওয়ার্ড
প্রযোজক ব্রায়ান গ্রেজার
জন কেইলি
কাহিনী ড্যান ব্রাউন (উপন্যাস)
আকিভা গোল্ড্‌সম্যান (চিত্রনাট্য)
শ্রেষ্ঠাংশে অভিনয় টম হ্যাংকস
অদ্রে তোতুঁ
আয়ান ম্যাককেলেন
পল বেট্যানি
জ্য রেনো
আলফ্রেড মলিনা
সঙ্গীত পরিচালক হ্যান্স জিমার
চিত্র গ্রহণ সালভাটোর টোটিনো
সম্পাদনা ডেনিয়েল পি হেইনলি
মাইক হিল
পরিবেশক কলাম্বিয়া পিকচার্‌স
মুক্তির
তারিখ
১৯শে মে, ২০০৬
দৈর্ঘ্য ১৪৯ মিনিট (বর্ধিত - ১৬৮ মিনিট)
দেশ যুক্তরাষ্ট্র
ভাষা ইংরেজি / ফরাসি
নির্মাণ ব্যয় ১২৫ মিলিয়ন ডলার
মোট আয় ৭৫৮,২৩৯,৮৫১ ডলার
পরবর্তী এঞ্জেল্‌স অ্যান্ড ডিমন্‌স
অল মুভি গাইড প্রোফাইল
আইএমডিবি প্রোফাইল

দ্য দা ভিঞ্চি কোড (ইংরেজি ভাষায়: The Da Vinci Code) ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন চলচ্চিত্র। মার্কিন থ্রিলার উপন্যাস রচয়িতা ড্যান ব্রাউন রচিত দ্য দা ভিঞ্চি কোড উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। উপন্যাসটি ২০০৩ সালে প্রকাশিত হয়েছিল। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রাতে এই ছবিটি প্রথম প্রদর্শিত হয়েছিল। প্রথমে যুক্তরাষ্ট্র মুক্তি পাওয়ার পর বিশ্বের অনেকগুরো দেশেই এটি মুক্তি পেয়েছে।

বই এবং চলচ্চিত্র উভয়টিতে খ্রিস্টান ধর্ম এবং এর ইতিহাস নিয়ে অনেক বিতর্কিত তথ্য ও কথোপকথন থাকায় রোমান ক্যাথলিক চার্চ এর তীব্র সমালোচনা করেছে। অনেক বিশপ চার্চের সদস্যদের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রটি বয়কট করার জন্য। প্রথম দিকে থিয়েটারে ছবিটি প্রদর্শিত হওয়ার সময় থিয়েটারের বাইরে প্রতিবাদমুখর জনতার ভীড় লেগেই থাকতো। কিন্তু মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহেই বিপুল দর্শকপ্রিয়তা লাভ করে এবং ২০০৬ সালে বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত সকল চলচ্চিত্রের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থোপার্জনে সক্ষম হয়। চলচ্চিত্রটি ২০০৭ সালে সেরা অরিজিনাল স্কোরের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার এর মনোনয়ন লাভ করেছিল।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ