দি আলেক্জান্ড্রিয়া কোয়ার্টেট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| The Alexandria Quartet | |
|---|---|
| লেখক | Lawrence Durrell |
| দেশ | Great Britain |
| ভাষা | English |
| ধারাবাহিকতা | The Alexandria Quartet |
| ধরণ | Novel |
| প্রকাশক | Faber & Faber (UK) & Dutton (US) |
| প্রকাশনার তারিখ | 1962 |
| মিডিয়ার ধরণ | Print (Hardback & Paperback) |
| পৃষ্ঠাসংখ্যা | 884 pp (Faber edition) |
| আইএসবিএন | ISBN 0-571-08609-8 (paperback edition) |
| পূর্ববর্তী বই | Bitter Lemons |
| পরবর্তী বই | The Revolt of Aphrodite |
দি আলেক্জান্ড্রিয়া কোয়ার্টেট (ইংরেজি: The Alexandria Quartet) ব্রিটিশ লেখক লরেন্স ডুরেল-এর লেখা একটি ইংরেজি উপন্যাস চতুষ্টয়। উপন্যাস চারটি ১৯৫৭ থেকে ১৯৬০ সালের মধ্যে প্রকাশিত হয়। এগুলি সমালোচকদের কাছে ও বাণিজ্যিকভাবে---উভয় ক্ষেত্রেই সফল হয়েছিল। বইগুলিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও চলাকালীন সময়ে মিশরের আলেকজান্দ্রিয়াতে ঘটে যাওয়া কিছু ঘটনা ও সেগুলিতে অংশ নেওয়া চরিত্রদের একটি কাহিনী বর্ণিত হয়েছে।
উপন্যাস চারটি হল:
-
- জাস্টিন (১৯৫৭)
- বালথাজার (১৯৫৮)
- মাউন্টঅলিভ (১৯৫৮)
- ক্লেয়া (১৯৬০)
বালথাজার-এর উপক্রমণিকাতে ডুরেল উল্লেখ করেন যে উপন্যাস চারটিতে আধুনিক প্রেমকে উপজীব্য করে আপেক্ষিকতা, অবিচ্ছিন্নতা এবং কর্তা-কর্ম সম্পর্ক উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। এগুলিতে একই ঘটনাধারা একাধিক মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বর্ণনা করা হয়েছে।