নাইন্টিন এইটি-ফোর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| Plume (Centennial সংস্করন) | |
| Plume (Centennial সংস্করন) | |
| লেখক | জর্জ অরওয়েল |
|---|---|
| মূল নাম(বাংলা না হলে) | Nineteen Eighty-Four |
| দেশ | যুক্তরাজ্য |
| ভাষা | ইংরেজি |
| ধরন | Dystopian, রাজনৈতিক উপন্যাস |
| প্রকাশক | Secker and Warburg |
| প্রকাশের তারিখ | ৮ জুন ১৯৪৯ |
| মাধ্যমের ধরন | Print (Hardback & Paperback) & e-book, audio-CD |
| পৃষ্ঠা | ৩৬৮ pp (Paperback সংস্করন) |
| ISBN | ISBN 0-452-28423-6 (Paperback সংস্করন) |
1984 (১৯৮৪) জর্জ অরওয়েলের লেখা একটি বিখ্যাত উপন্যাস। ১৯৪৯ সালে লেখা এই উপন্যাসে অরওয়েল ১৯৮৪ সালের পৃথিবীর কথা কল্পনা করেছেন, যেখানে বাক-স্বাধীনতার কোনো স্থান নেই, এবং মানুষের যাবতীয় কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে।
এই উপন্যাসের একটি বিখ্যাত সংলাপ ছিলো "Big brother is watching you", অর্থাৎ বড় ভাই তোমাকে নজরে রাখছে। উপন্যাসে দেখানো হয়েছিলো, প্রতিটি বাড়ির ভেতরের দেয়ালে একটি যান্ত্রিক পর্দা রয়েছে, যার মাধ্যমে সরকার বাড়ির অধিবাসীদের উপরে নজর রাখতে পারে। এই সংলাপটির মাধ্যমে Big Brother শব্দটি ইংরেজি গণমাধ্যমে সরকারী নজরদারীর প্রতীক হিসাবে প্রচলিত হয়ে যায়।