ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| World Trade Center | |
World Trade Center was the world's tallest building from 1972 to 1973.*
|
|
| Preceded by | Empire State Building |
| Surpassed by | Sears Tower |
| Information | |
|---|---|
| Location | New York City, New York, U.S. |
| Status | Destroyed |
| Constructed | 1966-1973 |
| Destroyed | September 11, 2001 (September 11, 2001 attacks) |
| Height | |
| Antenna/Spire | 1,727 ft (526.3 m) [১] |
| Roof | 1,368 ft (417.0 m) |
| Top floor | 1,355 ft (413.0 m) |
| Technical details | |
| Floor count | 110 |
| Floor area | 8.6 million sq ft 800,000 m² (1 & 2) |
| Elevator count | 198 (1 & 2) |
| Companies | |
| Architect | Minoru Yamasaki, Emery Roth & Sons |
| Structural Engineer |
Leslie Robertson, Leslie E. Robertson Associates |
| Contractor | Tishman Realty & Construction Company |
| Owner | Port Authority of New York and New Jersey |
|
*Fully habitable, self-supported, from main entrance to highest structural or architectural top; see the list of tallest buildings in the world for other listings. |
|
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটান এলাকায় অবস্থিত ৭টি ভবনের একটি স্থাপনা। স্থপতি মিওরু ইয়ামাসাকির নকশায় প্রণীত এই স্থাপনাটি সবচেয়ে উঁচু দুটি ভবনের নামানুসারে টুইন টাওয়ার নামেও খ্যাত ছিলো। নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষের জমিতে তাদের অর্থায়নে এই স্থাপনাটি নির্মিত হয়। ১৯৬০ সালে ডেভিড রকফেলার, এবং তাঁর ভাই নিউ ইয়র্কের গভর্নর নেলসন রকফেলারের উদ্যোগে এর কাজ শুরু হয়।[২] ২০০১ সালের জুলাই মাসে ল্যারি সিলভারস্টেইন স্থাপনাটিকে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেন। [৩] স্থাপনাটির মোট ব্যবহারযোগ্য দাপ্তরিক এলাকা ছিলো ১৩.৪ মিলিয়ন বর্গফুট (1.24 million m²), যা ম্যানহাটানের মোট দাপ্তরিক এলাকার চার শতাংশের কাছাকাছি।[৪]
স্থাপনাটির সর্বোচ্চ দুটি টাওয়ার ১১০ তলা বিশিষ্ট ছিলো। ১৯৭৫ সালের ১৩ই ফেব্রুয়ারি স্থাপনাটিতে আগুন ধরে গিয়েছিলো। পরে ১৯৯৩ সালের ২৬শে ফেব্রুয়ারি মূল টাওয়ারদুটি বোমা হামলার শিকার হয়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মূল ৭টি ভবন ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আল-কায়েদার সাথে জড়িত সন্ত্রাসবাদীদের বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়।[৫] এর মধ্যে ৩টি ভবন ভেঙে পড়ে - ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (1 WTC, বা North Tower), টু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (2 WTC, বা South Tower), এবং সেভেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (7 WTC)। ম্যারিয়ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (3 WTC) ভবনটি 1 WTC ও 2 WTC ভেঙে পড়ার সময় ধ্বংসপ্রাপ্ত হয়। 4 WTC, 5 WTC, এবং6 WTC ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং পরে ভেঙে ফেলা হয়।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ SkyscraperPage - One World Trade Center, source:Federal Communications Commission
- ↑ The Height of Ambition, New York Times September 8, 2002.
- ↑ Port of New York and New Jersey (July 21,2001). Governor Pataki, Acting Governor DiFrancesco Laud Historic Port Authority Agreement To Privatize World Trade Center. Press release.
- ↑ Buildings.com। Four Percent of Manhattan's Total Office Space Was Destroyed in the World Trade Center Attack।
- ↑ “Bin Laden claims responsibility for 9/11”, CBC News, 2004-10-29। 2006-09-07 তারিখে সংগৃহীত।