মুষ্টিযুদ্ধ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুষ্টিযুদ্ধ (ইংরেজি: Boxing) প্রাচীনকাল থেকে প্রচলিত মুষ্টি দিয়ে আঘাতের শক্তি পরীক্ষার ক্রীড়া। ক্রীড়াটি শুরু থেকেই অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়ে এসেছে। মুষ্টিযুদ্ধের প্রতিদ্বন্দ্বীরা রজ্জু দিয়ে ঘেরা ২০ ফুট বাহুবিশিষ্ট বর্গাকার বেষ্টনীর ভেতরে অবস্থান করে পরস্পকে মুষ্টি দিয়ে আক্রমণ করে। তারা হাতে নরম দস্তানা বা গ্লাভ্স পরে। শারীরিক ওজন অনুসারে মুষ্টিযোদ্ধাদের নিচের মত করে শ্রেণীকরণ করা হয়:
- ফ্লাই ওয়েট - ১১২ পাউন্ড
- ব্যান্টাম ওয়েট - ১১৮ পাউন্ড
- ফেদার ওয়েট - ১২৬ পাউন্ড
- লাইট ওয়েট - ১৩৫ পাউন্ড
- ওয়েলটার ওয়েট - ১৪৭ পাউন্ড
- মিডল ওয়েট - ১৬০ পাউন্ড
- লাইট হেভি ওয়েট - ১৭৫ পাউন্ড
- হেভি ওয়েট - ১৭৫ পাউন্ডের ঊর্ধ্বে।
এক শ্রেণীর মুষ্টিযোদ্ধাদের অন্য শ্রেণীর সাথে লড়তে দেওয়া হয় না।