জাক দেরিদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাক দেরিদা
তথ্য
জন্ম জুলাই ১৫, ১৯৩০
এল বিয়ার (আলজিয়ার্স), ফরাসি আলজেরিয়া
মৃত্যু অক্টোবর ৮, ২০০৪ (৭৪ বছর)
প্যারিস, ফ্রান্স
যুগ ২০তম-শতকের দর্শন
অঞ্চল পাশ্চাত্য দর্শন
গুরুত্বপূর্ণ ধারণা ডিকন্সট্রাকশন · Différance · Phallogocentrism · Metaphysics of presence


জাক দেরিদা (ইংরেজি: Jacques Derrida; play /ʒɑːk ˈdɛrɨdə/; ফরাসি উচ্চরণ: [ʒak dɛʁida]; ১৫ই জুলাই, ১৯৩০ – ৯ই অক্টোবর, ২০০৪) বিংশ শতাব্দীর একজন ফরাসি দার্শনিক। তিনি ফ্রান্স শাসিত আলজেরিয়াতে জন্ম গ্রহণ করেন। তাঁর প্রবর্তিত তত্ত্ব ‘বিনির্মাণ’ বা ডিকন্সট্রাকশন নামে অভিহিত। তাঁর চিন্তা ও বিশ্লেষণ উত্তরাধুনিক দর্শনের সাথে জড়িত এবং দার্শনিক অভিমুখ উত্তর কাঠামোবাদী কাজ হিসেবে পরিগণিত। দেরিদা তাঁর বিভিন্ন বক্তৃতায় ও লেখায় কাঠামোবাদের নানা দুর্বলতা, অসঙ্গতি ও অপর্যাপ্ততা চিহ্নিত করেছেন।

পরিচ্ছেদসমূহ

জীবন [সম্পাদনা]

দেরিদা ১৯৩০ সালের ১৫ই জুলাই তৎকালীন ফ্রান্স অধ্যুষিত আলজেরিয়ার আলজিয়ার্স নগরীর এল বিয়ার শহরতলিতে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ শতকের দ্বিতীয়ার্ধে পৃথিবীর চিন্তাশীল মনিষীদের মধ্যে তিনি ছিলেন খ্যাতির শীর্ষে। তার শৈশব কেটেছিল মুসলিম-প্রধান আলজিরিয়ায়। সেখানে শৈশবেই সাম্প্রদায়িক ভেদাভেদের শিকার হতে হয়েছে স্কুলে ভর্তি করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় সাত শতাংশের বেশি ইহুদি ছাত্র নেয়া যাবে না এই সূত্র প্রয়োগ করে। অন্য দলে গিয়েও টিকতে পারেননি অসহনীয় জাতি-বিদ্বেষের জন্য।

কর্ম [সম্পাদনা]

তিনি রলাঁ বার্থ, জাক লাকাঁ, লুসিয়ঁ গোল্ডমান, জঁ-পল ভেরনা, ত্রিস্তান তোদোরব এবং জঁ ইপ্পোলিত - প্রমুখ নামজাদা বিদ্বান ও বুদ্ধিজীবীদের সমসাময়িক বা সান্নিধ্যধন্য। সামাজিক বিশ্লেষণের ক্ষেত্রে দেরিদা আর বিনির্মাণ (ডিকনস্ট্রাকশন) সমার্থক। দেরিদা মূলত কাজ করেছেন ভাষা নিয়ে। ‘মানববিদ্যার চিহ্ন ও ক্রীড়া’ শীর্ষক প্রবন্ধের মাধ্যমে জাক দেরিদা বিশ্বদরবারে স্বীকৃতি ব্যাপক লাভ করেন। ষাটের দশকে কাঠামোবাদের পরিবর্তিত রূপ উত্তর-কাঠামোবাদ যা তাত্ত্বিকদের কাছে অধিকতর গ্রহণযোগ্য। আর এতে দেরিদারই অবদান সর্বাধিক।

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]

সংগ্রহ [সম্পাদনা]

অনলাইন গ্রন্থে এবং উদ্ধৃতাংশ [সম্পাদনা]

সাক্ষাত্কার [সম্পাদনা]

গ্রন্থপঞ্জি [সম্পাদনা]

মিডিয়া [সম্পাদনা]

টেমপ্লেট:Jaques Derrida টেমপ্লেট:Philosophy of language টেমপ্লেট:Continental philosophy