চতুস্তলক
চতুস্তলক হল চারটি ত্রিভূজ তল বিশিষ্ট একটি ঘনবস্তু যার প্রতি শীর্ষে তিনটি করে ত্রিভূজ মিলিত হয় । যেই চতুস্তলকের সবগুলো তল সমান আকারের সমবাহু ত্রিভূজ তাকে বলা হয় সুষম চতুস্তলক । সুষম চতুস্তল একটি প্লেটোনিক ঘনবস্তু ।
চতুস্তলক একটি বিশেষ ধরনের পিরামিড । সংজ্ঞা অনুযায়ী যে ঘনবস্তুর ভূমি একটি সমতল বহুভূজ এবং অন্য তলগুলো সব ত্রিভূজাকার এবং তারা একটি সাধারণ শীর্ষে মিলিত হয় তাকে পিরামিড বলা হয় । চতুস্তলকের ক্ষেত্রে ভূমিটি ত্রিভূজ হয় বলে একে ত্রিভূজাকার পিরামিডও বলা হয় থাকে । তবে চতুস্তলকের চারটি তলের যেকোনটিকেই ভূমি হিসেবে ধরা যেতে পারে ।
যে কোন উত্তল ঘনবস্তুর মতই, এক পাতা কাগজকে ভাঁজ করে চতুস্তলকের আকৃতি দেয়া সম্ভব ।
চতুস্তলকের চারটি বাহু বা কিনারা রয়েছে । বাহুগুলো একে অপরের সাপেক্ষে অসমন্তরাল হলেও পরষ্পরের সাথে ছেদ করে না কারণ তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সমতলে অবস্থিত ।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |