গোঁফ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানুষের চুল |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
গোঁফ বা মোচ হল ওষ্ঠের ওপরে গজানো চুল। সাধারণত কারও গোঁফ আছে বলা হলে মনে করা হয় তার ওষ্ঠের ওপরের অংশটুকুতেই তা সীমাবদ্ধ আছে, কারণ গাল ও থুতনির অন্যান্য অংশে গজানো চুলকে দাড়ি বলা হয়। বয়সন্ধিকালে ছেলেদের গোঁফ ওঠার শুরু হয়। নিওলিথিক যুগ থেকেই পাথরের ক্ষুর দিয়ে ক্ষৌরি করার চল শুরু হয়, আর এই সুদীর্ঘকালের ব্যবধানে গোঁফের নানান রকম ফ্যাশন চালু হয়েছে। যারা গোঁফ রাখে তারা নিয়মিত ছেঁটে ও আঁচড়ে রীতিমত এর যত্ন করে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে দীর্ঘ ও সযত্নে রক্ষিত গোঁফের প্রতিযোগিতা হয়ে থাকে। বিশ্ব দাড়ি ও গোঁফ চ্যাম্পিয়নশিপে ছ'টি উপবিভাগে গোঁফের বিভাজন করা হয়। গোঁফের এমন কদর দেখেই হত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ননসেন্স ছড়াকার সুকুমার রায় বলেছিলেন:
"গোঁফকে বলে তোমার আমার - গোঁফ কি কারো কেনা?
গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।"
গ্যালারি [সম্পাদনা]
-
Moustachein.JPG
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Moustaches |