গিলগিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিলগিত (উর্দু ভাষায়: گلگت) পাকিস্তানের উত্তরাঞ্চল প্রদেশের রাজধানী শহর। একই সাথে এটি গিলগিত জেলার তেহসিল বা সদর দফতর। আদিতে এটি সার্গিন নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটি গিলিত নামে পরিচিতি পায়। এখনও স্থানীয় লোকেরা শহরটিকে সার্গিন-গিলিত নামে ডাকেন। স্থানীয় বুরুশাস্কি ভাষাতে এর নাম গিল্ত।
গিলগিত কারাকোরাম পর্বতমালার পাদদেশে সমুদ্র থেকে গড়ে ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। শহরের মধ্য দিয়ে সিন্ধু নদ বয়ে গেছে। কারাকোরাম ও হিমালয়ে পর্বতারোহণের জন্য উত্তরাঞ্চলে যে দুইটি প্রধান কেন্দ্র আছে, তাদের মধ্যে গিলগিত একটি। অন্য কেন্দ্রটি হল স্কার্দু।
|
||||||||||||||||||||||||||